Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

৪০ জন রোগীকে করোনা থেকে সুস্থ করে বাড়ি পাঠাল বাঙ্গুর হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগীকে সুস্থ করে শনিবার বাড়ি পাঠাল এম আর বাঙ্গুর হাসপাতাল। এ ছাড়াও গত কয়েকদিনে এমন অন্তত প্রায় একশ জন রোগীকে অনেকটাই সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে যাঁদের শরীরে কোভিড পজিটিভ ছিল না। তীব্র শ্বাসকষ

৪০ জন রোগীকে করোনা থেকে সুস্থ করে বাড়ি পাঠাল বাঙ্গুর হাসপাতাল

শেষ আপডেট: 2 May 2020 15:06

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগীকে সুস্থ করে শনিবার বাড়ি পাঠাল এম আর বাঙ্গুর হাসপাতাল। এ ছাড়াও গত কয়েকদিনে এমন অন্তত প্রায় একশ জন রোগীকে অনেকটাই সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে যাঁদের শরীরে কোভিড পজিটিভ ছিল না। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁদের নমুনা পরীক্ষা করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি। জানিয়ে রাখা ভাল যে, বাঙ্গুর হাসপাতাল সূত্রে এ খবর জানা গিয়েছে। সরকারি ভাবে তথা স্বাস্থ্য ভবনের তরফে তা এখনও জানানো হয়নি। ক'দিন আগে বাঙ্গুর হাসপাতালের একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছিল। তাতে আইসোলেশন ওয়ার্ডের অব্যবস্থার ছবি উঠে এসেছিল। তা ছাড়া কেন্দ্রীয় টিম বাঙ্গুর হাসপাতাল ঘুরে তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল যে, সেখানে রোগীকে ভর্তি করার ব্যবস্থা বেশ অগোছালো। রোগীর নমুনা সংগ্রহের পর টেস্টের রেজাল্ট আসতে অনেক সময় লাগছে। এর পর কিছু নির্দেশিকা ঘোষণা করেছিল সরকার। জানা গিয়েছে, বাঙ্গুর হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য বয়সে নবীন কিছু চিকিৎসকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা আন্তরিকতার সঙ্গে এবং আধুনিক প্রোটোকল মেনে চিকিৎসা শুরু করার পরই ফল মিলতে শুরু করেছে। বাঙ্গুরের এক চিকিৎসক বলেন, গোড়াতে এই হাসপাতালে একটা ত্রুটি হয়েছে। তা হল কারও শ্বাসকষ্ট দেখলেই বাঙ্গুরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। অথচ তাঁদের শরীরে করোনাভাইরাস ছিল না। অন্য হাসপাতালে আইসিইউ-তে রেখে চিকিৎসা করলেই অনেকে সুস্থ হয়ে যেতেন। কিন্তু এমনও হয়েছে যে শুধু শ্বাসকষ্ট নিয়ে বাঙ্গুরে ভর্তি হয়েছেন। এবং হাসপাতালের আসার পর কোভিডে সংক্রামিত হয়েছেন। তবে এখন আগের থেকে অনেক সুসংহত ভাবে চিকিৎসা চলছে। https://twitter.com/wbdhfw/status/1256899286136020992 চিকিৎসকদের মতে, ৮০ শতাংশ কোভিড আক্রান্ত রোগীর উপসর্গ তীব্র নয়। মাত্র কুড়ি শতাংশ রোগীর সংকটজনক অবস্থা হচ্ছে বা তাঁদের ভেন্টিলেশন বা অক্সিজেন সাপোর্ট লাগছে। ভারতে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও কম। মাত্র ৩ শতাংশ। সন্দেহ নেই, ৪০ জন রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরাটা খুবই ইতিবাচক।

```