Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আসানসোলের রেলের অফিসে করোনার থাবা, কোয়ারেন্টাইনে ৩৪ জন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: করোনার থাবা এবার পূর্বরেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসেও। এই অফিসের ৩৪ জন কর্মীকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে সোমবার। সূত্রের খবর, কোভিডে আক্রান্ত হয়েছেন অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজা

আসানসোলের রেলের অফিসে করোনার থাবা, কোয়ারেন্টাইনে ৩৪ জন

শেষ আপডেট: 3 August 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: করোনার থাবা এবার পূর্বরেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসেও। এই অফিসের ৩৪ জন কর্মীকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে সোমবার। সূত্রের খবর, কোভিডে আক্রান্ত হয়েছেন অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার। তারপরেই এই সিদ্ধান্ত। রেলের উচ্চপদস্থ কর্মী আক্রান্ত হওয়ায় আশঙ্কা ছড়িয়েছে ঝাড়খণ্ডেও। কারণ সেখান থেকেও অনেকেই এই অফিসে আসেন কাজের সূত্রে। পূর্বরেলের আসানসোল ডিভিশনে রেলের সবচেয়ে বড় অফিসে এখন করোনার আশঙ্কা। অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়ানোর পরেই শঙ্কিত অফিসের বেশিরভাগ লোক। তাঁর সঙ্গে গত কয়েক দিন যাঁরা বৈঠক করেছেন বা অন্য ভাবে সংস্পর্শে এসেছেন এমন ৩৪ জন কর্মীকে আগামী ১৮ অগস্ট পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের প্রধান কার্যালয়ে কর্মীরা আসেন পানাগড় থেকে জসিডি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে। ফলে বিগত কয়েক দিন যাঁরা এখানে এসেছেন রেলের কাজের সূত্রে তাঁরাও এখন ভীত হয়ে পড়েছেন। আসানসোল শিল্পাঞ্চলে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বেশ কয়েক জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় রয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারও। বেশ কয়েক জন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত। যদিও এই অবস্থার মধ্যেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়ে পশ্চিম বর্ধমানের দুই মহকুমা আসানসোল ও দুর্গাপুর থেকে আংশিক লকডাউন ১ অগস্ট তুলে নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানে এখনও পর্যন্ত ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। ১১ জন সুস্থ হয়ে ওঠায় জেলায় মোট ৫৮৫ জন এখন করোনামুক্ত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩৮৬ জন করোনার জন্য চিকিৎসাধীন রয়েছেন। [caption id="attachment_246509" align="aligncenter" width="700"] মাস্ক পরিয়ে দিচ্ছে পুলিশ।[/caption] করোনার সংক্রমণ এভাবে বাড়তে থাকলেও এখনও অনেকেই রাস্তায় বের হচ্ছেন কোনও রকম মাস্ক ছাড়াই। সচেতনতামূলক প্রচারে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। সোমবার রাখির দিন পুলিশ প্রশাসন থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এডিপিসি কৈলাশপতি মাহাতর নেতৃত্বে পুলিশ কর্মীরা রাস্তায় বিনা মাস্কে বাইরে বের হওয়া লোকজনকে মাস্ক পরিয়ে দেন। কৈলাশপতি মাহাত বলেন, “রাখির দিনে বোনেরা ভাইদের রাখি পরান। ভাই বিনা মাস্কে বাইরে বেরিয়ে তাঁরা করোনা আক্রান্ত হয়ে গেলে তখন তাঁদের কে রক্ষা করবে? তাই রাখির চেয়ে এখন বেশি প্রয়োজন মাস্কের সুরক্ষা। এই কারণে রাখির দিন যত জন বিনা মাস্কে বা রুমাল বেঁধে বেরিয়েছেন তাঁদের সবাইকে মাস্ক বিতরণ করা হয়েছে।”

```