Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ময়নাগুড়িতে রান্নাঘর খুঁড়ে উদ্ধার ২৪টি গোখরো, ছেড়ে দেওয়া হল নিরাপদ স্থানে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে স্বাস্থ্য কেন্দ্রের পরে এবার গৃহস্থের বাড়ি থেকেও উদ্ধার হল স্পেকটিক্যালড কোবরা। তবে একটি বা দুটি নয়, এক গৃহস্থের রান্নাঘরের মেঝে খুঁড়ে সেখান উদ্ধার হল একেবারে চব্বিশটি গোখরো সাপ। রান্নাঘরের মেঝেতে

ময়নাগুড়িতে রান্নাঘর খুঁড়ে উদ্ধার ২৪টি গোখরো, ছেড়ে দেওয়া হল নিরাপদ স্থানে

শেষ আপডেট: 20 July 2020 07:35

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে স্বাস্থ্য কেন্দ্রের পরে এবার গৃহস্থের বাড়ি থেকেও উদ্ধার হল স্পেকটিক্যালড কোবরা। তবে একটি বা দুটি নয়, এক গৃহস্থের রান্নাঘরের মেঝে খুঁড়ে সেখান উদ্ধার হল একেবারে চব্বিশটি গোখরো সাপ। রান্নাঘরের মেঝেতে ছানাপোনা নিয়ে খেলে বেড়াচ্ছিল একটি বিশাল গোখরো সাপ। এমন দৃশ্য দেখে দু’দিন রান্না বন্ধ করে দেন ওই গৃহস্থের পরিবার। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। রবিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের দীর্ঘক্ষণের চেষ্টায় মাটির রান্নাঘর খুঁড়ে উদ্ধার করা সম্ভব হয় মা-সহ মোট চব্বিশটি গোখরো সাপ। তাতে স্বস্তির নিশ্বাস ফেলে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে ময়নাগুড়ি ইন্দিরা মোড় লাগোয়া এলাকায় একটি বাড়িতে থাকেন বাবুল সরকার। তিনি পেশায় কৃষক। শনিবার রাতে তাঁর স্ত্রী রান্না করতে গেলে দেখতে পান রান্নাঘরের মাটির মেঝেতে একটি সাপ ফণা তুলে রয়েছে। তার সঙ্গে বেশ কয়েকটি বাচ্চাও রয়েছে। আচমকা এমন দৃশ্য দেখে তিনি চমকে ওঠেন। চিৎকার করে ছুটে পালান ঘর থেকে। সাপের ভয়ে সারা রাত কেউ রান্নাঘরে যাননি। রবিবার বেলার দিকে রান্নাঘরে গেলে ফের একই দৃশ্য দেখতে পান তিনি। তখন তাঁরা খবর দেন ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো দল নিয়ে সেখানে হাজির হন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। নন্দুবাবু বলেন, “আমার অতীত অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল এখানে বেশ কয়েকটি সাপের বাচ্চা পাওয়া যাবেই। তাই আমি টিমের সবাইকে বলেছিলাম মা সমেত সব ক’টি ছানাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে হবে। তার জন্য যত সময় লাগে লাগুক।” এরপর তাঁরা দুপুর নাগাদ পৌঁছে যান ওই বাড়িতে। নন্দু রায় বলেন, “প্রথমে ভাল ভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারি পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে আছে সাপের ছানাগুলো। এরপর শুরু করি মাটির মেঝে খোঁড়ার কাজ। প্রথমে বড় সাপটিকে উদ্ধার করি। তখনই বেরিয়ে আসে কয়েকটি ছানা। এরপর আরও মাটি খুঁড়ে উদ্ধার হয় সাপের ডিম। সেগুলি নাড়াতেই ফের কয়েকটি সাপের ছানা বের হয়। এই ভাবে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় একে একে মোট ২৩টি ছানা উদ্ধার করি। এগুলো প্রতিটিই স্পেকটিক্যালড কোবরা। ভীষণ বিষধর সাপ। এগুলি সম্পূর্ণ সুস্থ আছে।” তিনি জানিয়েছেন, বন দফতরকে জানিয়ে ওই সাপগুলিকে তাঁরা নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছেন।

```