Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অশোকনগর পুরবোর্ডের বিরুদ্ধে তিন কোটি টাকা লুঠের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: অশোকনগরে ক্ষমতায় বিগত পুরবোর্ড থেকে তিন কোটি টাকা লুঠ করেছে তৃণমূল কংগ্রেস – এই অভিযোগ তুলে অশোকনগর পুরসভায় অভিযান করল বামদলগুলি। অভিযানের সময় পুরসভার ফটকে তালা ঝুলিয়ে দেন সিপিএম কর্মী-সমর্থকরা। মিছিল ও বিক্ষোভে আদিবাসীরা

অশোকনগর পুরবোর্ডের বিরুদ্ধে তিন কোটি টাকা লুঠের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের

শেষ আপডেট: 11 February 2020 13:32

দ্য ওয়াল ব্যুরো: অশোকনগরে ক্ষমতায় বিগত পুরবোর্ড থেকে তিন কোটি টাকা লুঠ করেছে তৃণমূল কংগ্রেস – এই অভিযোগ তুলে অশোকনগর পুরসভায় অভিযান করল বামদলগুলি। অভিযানের সময় পুরসভার ফটকে তালা ঝুলিয়ে দেন সিপিএম কর্মী-সমর্থকরা। মিছিল ও বিক্ষোভে আদিবাসীরা যোগ দেন তির-ধনুক প্রভৃতি নিয়ে। তেরো দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান বিরোধীরা। সিপিএম যে তিন কোটি টাকা ‘লুঠে’র অভিযোগ করেছে সে প্রসঙ্গে পুরসভার চেয়্যারম্যান প্রমোদ দাস বলেছেন যে ঘটনাটি ২০১২ সালের, তখন এই পুরবোর্ড ছিল না। ২০১৫ সালে বর্তমান পুরবোর্ড গঠিত হয়, ২০১৬ সালে তাঁরা এই মর্মে মামলা করেন। মামলাটি এখনও চলছে। এখনও পর্যন্ত ২৬ লক্ষ টাকা উদ্ধার করা গেছে। তিনি বলেছেন, পাঁচ বছর ধরে কোনও ইস্যু না পেয়ে এখন ভোটের মুখে ২০১২ সালের ঘটনা নিয়ে বিরোধীরা হইচই করছে বলে কটাক্ষ করেছেন পুরপ্রধান। পাঁচ বছরের বিভিন্ন প্রকল্পে বাড়ির হিসাবও চেয়েছে সিপিএম। এছাড়া শৌচালয়, পয়ঃপ্রণালী প্রভৃতি ব্যাপারে হিসাব চেয়েছে বামদলগুলি। তবে প্রমোদ দাস বলেছেন যে এই পুরবোর্ড মোট ৬০টি বৈঠক করেছে যেখানে বামদলের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেখানে ওয়ার্ডভিত্তিক সব হিসাব তিনি নিয়মিত ভাবে দিয়েছেন। এদিন পুরসভার ফটকে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেওয়ায় আটকে পড়েন কাউন্সিলররা। মিনিট চল্লিশ বিক্ষোভ চলার পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয় ফটক থেকে। তখন তাঁরা ফটকের পাশে মঞ্চ করে আরও ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান।

```