Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমার দিদি, পরে মুখ্যমন্ত্রী: সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর অনেকেই তাঁর সঙ্গে বিজেপি যোগের কথা বলেছিলেন। অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে নানান সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছেন হাওয়ায়। ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাৎপর্যপূর্

মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমার দিদি, পরে মুখ্যমন্ত্রী: সৌরভ

শেষ আপডেট: 17 October 2019 12:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর অনেকেই তাঁর সঙ্গে বিজেপি যোগের কথা বলেছিলেন। অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে নানান সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছেন হাওয়ায়। ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমার দিদি। তারপর মুখ্যমন্ত্রী।” ১৩ অক্টোবর মাঝ রাতে মহানাটকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ। সচিব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহ। রাত সাড়ে নটা পর্যন্ত সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন বোর্ড সভাপতি শ্রীনিবাসন-ঘনিষ্ঠ ব্রিজেশ পটেল। কিন্তু রাত বাড়তেই ঘুরতে থাকে বল। গভীর রাতে স্পষ্ট হয়ে যায় জহমোহন ডালমিয়ার পর সৌরভই আবার বাংলা থেকে ভারতীয় ক্রিকেটের হট সিটে বসতে চলেছেন। তারপর নানান কথা হয়েছে নানা মহলে। অনেকেই বলতে শুরু করেছিলেন, একুশের বিধানসভায় বাংলা বিজেপির মুখ হতে চলেছেন সৌরভ। সে কথা নস্যাৎ করে দিয়েছিলেন সৌরভ। অমিত শাহ বলেছিলেন,  “সৌরভকে বিজেপি-তে সবসময় স্বাগত। কিন্তু বিসিসিআই সভাপতি হওয়ার জন্য তাঁর উপর কোনও শর্ত চাপানো হয়নি।” মঙ্গলবার বলেছিলেন, “অমিত শাহ হোক বা দিদি, সবাই চাইবেন ভাল লোককে দলে নিতে। কিন্তু আমি রাজনীতির লোক নই।” আর এ দিন বললেন, “মুখ্যমন্ত্রী আমার খুব কাছের। আমার দিদি উনি। চিফ মিনিস্টার পরে, আগে আমার দিদি। ওঁর শুভেচ্ছা পেয়েছি। ওঁর সঙ্গে আমার অসম্ভব ভাল সম্পর্ক। আমি ওঁকে প্রচণ্ড শ্রদ্ধা করি।’’ ২০১৫ সালে সিএবি সভাপতি কে হবেন তা নিয়ে মধ্যস্থতা করতে নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা। তারপর রাজ্যের সচিবালয়ের অলিন্দে দাঁড়িয়েই বাংলা ক্রিকেটের শীর্ষ পদে দাদার নাম ঘোষণা করেছিলেন দিদি।” পর্যবেক্ষকদের মতে, সৌরভ রাজনীতির লোক না হলেও ওঁর মতো খেলার মাঠের রাজনীতি বোঝা ক্রীড়া ব্যক্তিত্ব কম আছে এ দেশে। উনি জানেন কী ভাবে ভারসাম্য রাখতে হয়। এ ক্ষেত্রেও সেটাই করেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। বিসিসিআই সভাপতি হলেও সৌরভের এখন চ্যালেঞ্জ সিএবিকেও ঠিক রাখা। সেদিক থেকে রাজ্য সরকারকে অখুশি করলে তাঁর কোনও উদ্দেশ্য সফল হবে না। কারণ সৌরভ চাইবেন ইডেনে বেশি করে আন্তর্জাতিক ম্যাচ হোক। তখন নিরাপত্তার প্রশ্নে রাজ্য প্রশাসনের সহযোগিতা দরকার। সবটা বিবেচনা করেই সৌরভ এই মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```