Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অসমের লোকালয়ে গণ্ডারের তাণ্ডব, শিলিগুড়িতে ট্রাকের নীচে পড়ে চিতা শাবকের মৃত্যু  

দ্য ওয়াল ব্যুরো:  ঘুম ছুটল এলাকার মানুষের। ছুটে বেড়াতে হলো বনকর্মীদের। মঙ্গলবার অসমের লখিমপুরের লাগাসুতে লোকালয়ে ঢুকে পড়ে দুটি গণ্ডার। তাণ্ডব চালাতে থাকে এলাকায়। মানুষের বাড়ির উঠোন থেকে ফসলের ক্ষেত। লণ্ডভণ্ড করে দেয় সব। খবর দেওয়া হয় বনদতরে

অসমের লোকালয়ে গণ্ডারের তাণ্ডব, শিলিগুড়িতে ট্রাকের নীচে পড়ে চিতা শাবকের মৃত্যু  

শেষ আপডেট: 30 October 2018 22:22

দ্য ওয়াল ব্যুরো:  ঘুম ছুটল এলাকার মানুষের। ছুটে বেড়াতে হলো বনকর্মীদের। মঙ্গলবার অসমের লখিমপুরের লাগাসুতে লোকালয়ে ঢুকে পড়ে দুটি গণ্ডার। তাণ্ডব চালাতে থাকে এলাকায়। মানুষের বাড়ির উঠোন থেকে ফসলের ক্ষেত। লণ্ডভণ্ড করে দেয় সব। খবর দেওয়া হয় বনদতরে। কিন্তু বনকর্মীরা আসতে আসতেই দুটি গণ্ডার যা ঘটানোর ঘটিয়ে ফেলে। গণ্ডারের গুঁতোয় মৃত্যু হয়েছে দুটি ষাঁড়ের। স্থানীয় এক বাসিন্দাও গুরুতর জখম। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এরপর শূণ্যে গুলি করে গণ্ডার দুটিকে জঙ্গলের দিকে নিয়ে যায়। অন্যদিকে মঙ্গলবারই উত্তরবঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একিটি চিতাবাঘের শাবকের। স্থানীয়রা জানিয়েছেন, শিলিগুড়ি-বিধাননগর রাস্তায় পারাপার করতে গিয়ে ট্রাকের তলায় পিষে যায় চিতার শাবকটি। বুধবার বাগডোগরায় ময়না তদন্তে হবে বলে জানা গিয়েছে।  The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   

```