
শেষ আপডেট: 26 January 2022 15:11
একই মঞ্চে দুজনে থাকা সত্ত্বেও পরে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিজেদের সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেড রোডে পতাকা তোলা ও কুচকাওয়াজের যে ছবি পোস্ট করেছেন, তাতে একজন আরেকজনকে রাখেননি। রাজ্যপাল তেরঙ্গা পতাকাকে স্যালুট করার ছবি ট্যুইট করেছেন, তাতে কোথাও রাখেননি মুখ্যমন্ত্রীকে। ট্যুইট বার্তায় লিখেছেন, চিরাচরিত আনন্দ, খুশির আবহে কলকাতায় পালিত হয়েছে ২০২২ এর প্রজাতন্ত্র দিবস, যেখানে তিনি ছিলেন প্রধান অতিথি। কিন্তু জাতীয় পতাকাকে স্যালুট করার ফ্রেমে রাখেননি মুখ্যমন্ত্রীকে। যদিও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন টুইটে।। আবার মুখ্যমন্ত্রীও পরে নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, তার একটিতেও নেই রাজ্যপাল। কোথাও তিনি বসে কুচকাওয়াজ দেখছেন, পুষ্পস্তবক দিচ্ছেন সৌধে, বা হেঁটে যাচ্ছেন রেডরোড ধরে, কিন্তু কোনওটাতেই নেই রাজ্যপাল! মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক বার্তায় সংবিধানের মূল ভিত্তি, বিশেষত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার শপথ নেওয়ার কথা বলেছেন। এও বলেছেন, যে আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল আমাদের স্বপ্নের দেশ, সেই আদর্শ রক্ষায় আমাদের অবিচল থাকতে হবে। যাঁরা দেশের গণতন্ত্র রক্ষায় নিরন্তর পরিশ্রম করে চলেছেন তাঁদের ও সর্বোপরি সকল দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।WB Guv Shri Jagdeep Dhankhar was Chief Guest #RepublicDay2022 at Kolkata. It was celebrated with traditional joy & fervour @MamataOfficial @easterncomd
Participation was widely appreciated. @adgpi@SpokespersonMoD#AmritMahotsav #IndianArmy #HarKaamDeshKeNaam pic.twitter.com/5ds0Fr0GXJ — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 26, 2022
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, চলতি সংঘাতের প্রেক্ষাপটে ধনকড় ও মমতা, কেউ কারও প্রতি নরম মনোভাব দেখাতে নারাজ। তারই পরিণতি পরস্পরকে ফ্রেমে জায়গা না দেওয়া।