Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দোলাকে জেতাতে বিজেপি-র সমর্থন চেয়েছিলেন মমতা, দাবি মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্যসভায় ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স) কমিটির সদস্য পদের জন্য ভোটাভুটিতে স্বস্তিজনক ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন। চব্বিশ ঘন্টা পর বিজেপি নেতা মুকুল রায় এ ব্যাপারে বিস্ফোরক দাবি করলেন। এ দিন দুপুরে

দোলাকে জেতাতে বিজেপি-র সমর্থন চেয়েছিলেন মমতা, দাবি মুকুলের

শেষ আপডেট: 11 July 2019 11:01

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্যসভায় ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স) কমিটির সদস্য পদের জন্য ভোটাভুটিতে স্বস্তিজনক ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন। চব্বিশ ঘন্টা পর বিজেপি নেতা মুকুল রায় এ ব্যাপারে বিস্ফোরক দাবি করলেন। এ দিন দুপুরে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে গিয়েছিলেন মুকুলবাবু। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তৃণমূলের আর কারা বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন? জবাবে মুকুলবাবু বলেন, “গতকাল রাজ্যসভায় ভোটাভুটিতে বিজেপি-র সাহায্য নিয়ে জিতেছেন দোলা সেন। বিজেপি-র সমর্থন চেয়েছেন তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর কথায়, “দোলা সেন তো এমনিই জেতেননি। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ রয়েছেন ১২ জন। কিন্তু দোলা ভোট পেয়েছেন ৯২টি। কেউ তো তাঁর জন্য বিজেপি-র সমর্থন চেয়েছেন। সেটা মমতাই চেয়েছেন!” লোকসভা ভোটের আগেও একবার মুকুলবাবু দাবি করেছিলেন, বিজেপি তথা এনডিএ-র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অবশ্য এ সব দাবিকে গুরুত্ব দিতে চায়নি। বাংলার শাসক দলের মুখপাত্রদের বক্তব্য, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন মুকুল রায়। https://www.youtube.com/watch?v=Hmrr4JM1Lk8&feature=youtu.be বস্তুত রাজ্যসভার ভোটাভুটিতে দোলা যে বিজেপি-র ভোট পেয়েছেন তা নিয়ে সংশয় নেই। ভোটের ফলাফলেই তা স্পষ্ট। অনেকের হিসাবে খুব কম করে বিজেপি-র ২২টি ভোট পেয়েছেন দোলা। যা দেখে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও বলেন, “বিজেপি-তৃণমূলে তলায় তলায় আঁতাত রয়েছে,-আমরা তো বলছি কতদিন ধরে!” রাজ্যসভা থেকে বিরোধী দলের একজন সাংসদই বরাবর ইএসআই বোর্ডের সদস্য নির্বাচিত হন। আগে ওই পদে ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তাঁর মেয়াদ ফুরোনোর পর এ বার তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন দোলা সেন। আর কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। কিন্তু ভোটাভুটিতে তিনি দোলার কাছে পরাস্ত হন। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপি কখনওই চাইবে না যে কংগ্রেসের সদস্য জিতুক। সেই কারণে কৌশলগত ভাবে তাঁদের অনেক সদস্য তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়েছেন। সে জন্য সত্যিই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র কাছে সাহায্য চেয়েছিলেন কিনা স্পষ্ট নয়। তৃণমূলও তা স্বীকার করছে না। মুকুলবাবু যখন এ হেন দাবি করছেন, তখন এর দায়ও তার।

```