Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইস্টার আমাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাক, প্রার্থনা মোদীর

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। ভারতও তার ব্যতিক্রম নয়। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যেই আজ রবিবার ইস্টার পালন করছে গোটা দেশ। আর এই ইস্টার দেশবাসীকে করোনার বিরুদ্ধে

ইস্টার আমাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাক, প্রার্থনা মোদীর

শেষ আপডেট: 12 April 2020 10:01

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। ভারতও তার ব্যতিক্রম নয়। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যেই আজ রবিবার ইস্টার পালন করছে গোটা দেশ। আর এই ইস্টার দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাক, এমনটাই প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “ইস্টারের এই পবিত্র দিনে সবাইকে শুভেচ্ছা। আমরা ভগবান খ্রিস্টের কথা চিন্তা করব, বিশেষ করে যেভাবে উনি গরিব মানুষদের সেবা করেছেন, তা আমাদের স্মরণে রাখতে হবে। প্রার্থনা করি এই ইস্টার আমাদের শক্তি দিক যাতে আমরা এই কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করে আবার এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি।” https://twitter.com/narendramodi/status/1249166118398427137?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1249166118398427137&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Feaster-sunday-2020-prime-minister-narendra-modi-says-he-hopes-easter-adds-strength-to-overcome-coron-2210308 ইস্টার ক্রিস্টানদের কাছে অন্যতম পবিত্র দিন। যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন হিসেবে এই দিনকে পালন করা হয়। এরপরে ৪০ দিনের মাথায় গুড ফ্রাইডে পালন করা হয় যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন হিসেবে। এই ৪০ দিন উপোস ও সংযমের মধ্যে কাটান খ্রিস্টানরা। এবছর যদিও লকডাউনের ফলে একটু অন্যভাবে পালন করা হচ্ছে এই দিনকে। দেশের সব চার্চ বন্ধ। সবাইকে বাড়িতে বসেই প্রার্থনা করতে বলা হয়েছে। কোনও কোনও চার্চ থেকে অবশ্য লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম প্রথা ভেঙেছেন পোপ ফ্রান্সিসও। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনিও সবার কাছে আবেদন জানিয়েছেন, বাড়িতেই ইস্টার পালন করার জন্য। তিনি বলেছেন, “অন্ধকার ও মৃত্যুই শেষ কথা নয়। ফের আলোর মধ্যে দিয়ে জীবন উঠে দাঁড়াবে।” ইস্টার উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন তাঁরা।

```