Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের পথে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কি না তা চূড়ান্ত করার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভারতীয় জনতা

১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের পথে বিজেপি

শেষ আপডেট: 23 February 2022 07:59

দ্য ওয়াল ব্যুরো: ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কি না তা চূড়ান্ত করার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, বিধাননগরের ক্ষেত্রেও হাইকোর্ট কমিশনের উপর সবটা ছেড়েছিল। কিন্তু দেখা গিয়েছে মুড়িমুড়কির মতো ভোট লুঠ হয়েছে সেখানে। বুথের পর বুথে দেদার ছাপ্পা চলেছে। ভোটের ফল দেখলেই বোঝা যাচ্ছে কী পরিমাণ ছাপ্পা হয়েছে। তারপর যদি কমিশনের উপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো বা না করানোর বিষয়টা ছেড়ে দেওয়া হয় তাহলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। বিজেপির বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন যে তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করছে তা আর বুঝতে কারও বাকি নেই। পুরনির্বাচন উপলক্ষ্যে বিরোধীদের বারবার আবেদন সত্ত্বেও রাজ্য পুলিশকেই বেছে নিয়েছে কমিশন। তারপরেও রাজ্যে অশান্তি-অনিয়মের অভিযোগ উঠেছে। চার পুরনিগমের ভোটেও অশান্তির অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। তবুও, শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। পাল্টা, পুরভোটে অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে সরব হয়েছে রাজ্য বিজেপি। নিরাপত্তা নেই বলে আদালতে মামলা করেছেন কাঁথি ও ভাটপাড়ার বিজেপি প্রার্থীরাও। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হবে কিনা তার সিদ্ধান্ত নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। অর্থাৎ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার কিনা তা কমিশনের ওপরেই ছেড়েছে হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে সেই সিদ্দান্ত আদালতকে জানাবে কমিশন। বুধবারের শুনানিতে হাইকোর্ট যা যা বলছে-- এদিন মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ জানায়, ১০৮টি পুরসভার প্রতিটিকে পর্যবেক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি-র সহযোগিতা নিতে হবে। ১০৮টি পুরসভার কোনওটিতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে তা খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনও অশান্তি হলে সম্পূর্ণভাবে দায়ী থাকবে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রতিটি ফুটেজ ও রেজিস্টার সংরক্ষণ করে রাখতে হবে। পুরনির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে। কোথাও বিধি ভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। মামলাকারীদের দাবি, পুরভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আদালতের নির্দেশ মানেনি রাজ্য নির্বাচন কমিশন। আর দ্বিতীয়ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়নি। ফলে পুরভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে রাজ্যে। মামলাকারীদের দাবি ছিল, ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। থাকতে হবে সিসিটিভি অডিট, নিরপেক্ষ জেনারেল অর্বজার্ভার, নিরপেক্ষ মাইক্রো-অবজার্ভার। ১০৮টি পুরসভায় তাদের প্রার্থীদের মনোনয় জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে রাজ্য বিজেপি। সেই মর্মে একটি তালিকাও আদালতে পেশ করা হয়। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সত্যিই দরকার আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আদালতে জানাক নির্বাচন কমিশন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```