Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দমদমের জেলে মৃত্যু যুবকের, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল টিটাগড়

দ্য ওয়াল ব্যুরো: দমদম জেলে কয়েদিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল সন্ধে ৬টা নাগাদ এক কয়েদির মৃত্যু হয় দমদম সেন্ট্রাল জেলে। চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল টিটাগড় থানার পুলিশ। তারপর তাকে পাঠানো হয়েছিল দমদমের জেলে। অভি

দমদমের জেলে মৃত্যু যুবকের, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল টিটাগড়

শেষ আপডেট: 12 December 2021 09:18

দ্য ওয়াল ব্যুরো: দমদম জেলে কয়েদিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল সন্ধে ৬টা নাগাদ এক কয়েদির মৃত্যু হয় দমদম সেন্ট্রাল জেলে। চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল টিটাগড় থানার পুলিশ। তারপর তাকে পাঠানো হয়েছিল দমদমের জেলে। অভিযোগ পুলিশের মারের চোটেই মৃত্যু হয়েছে তার। ওই কয়েদির আত্মীয়রা এদিন টিটাগড় থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান। লাঠি উঁচিয়ে তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় টিটাগড় থানা এলাকায়। এদিন কয়েদি মৃত্যুর প্রতিবাদে টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ করা হয় বলে খবর। থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত কয়েদির বাড়ির লোকজন। জানা গেছে, মৃতের নাম সের মইনুদ্দিন খাঁ। তাঁর বয়স ১৯ বছর। গত ৬ ডিসেম্বর চুরির অভিযোগে টিটাগড় থানায় নিয়ে আসা হয় ওই যুবককে। গতকাল সন্ধ্যায় দমদম সেন্ট্রাল জেলে তাঁর মৃত্যু হয়েছে। কয়েদির বাড়ির লোকের অভিযোগ, পুলিশের অতিরিক্ত মারেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। তার বিচার চাইতেই এদিন থানার সামনে জড়ো হন আত্মীয়রা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের কোনও কথা না শুনে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিটি রোড অবরোধ করেন। তাঁদের আরও অভিযোগ, গতকাল সন্ধ্যায় মইনুদ্দিনের মৃত্যু হলেও বাড়ির লোককে কোনও খবর দেওয়া হয়নি। তাঁরা রাত আড়াইটের সময় সবটা জানতে পারেন। থানার তরফে এখনও কিছু বলা হয়নি।

```