Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রিলিজের পরের দিনই শহরের একাধিক সিনেমা হলে বন্ধ 'ভবিষ্যতের ভূত'

দ্য ওয়াল ব্যুরো: সবে মাত্র একদিন হলো রিলিজ হয়েছে অনীক দত্তর ছবি 'ভবিষ্যতের ভূত'। কিন্তু রিলিজের একদিন পরেই শহরের প্রায় সব মাল্টিপ্লেক্সে বন্ধ করে দেওয়া হলো ছবির প্রদর্শন। এমনকী বাদ যায়নি সিঙ্গল স্ক্রিনও। আগাম টিকিট কেটে আসা দর্শকদের টাকা

রিলিজের পরের দিনই শহরের একাধিক সিনেমা হলে বন্ধ 'ভবিষ্যতের ভূত'

শেষ আপডেট: 16 February 2019 14:52

দ্য ওয়াল ব্যুরো: সবে মাত্র একদিন হলো রিলিজ হয়েছে অনীক দত্তর ছবি 'ভবিষ্যতের ভূত'। কিন্তু রিলিজের একদিন পরেই শহরের প্রায় সব মাল্টিপ্লেক্সে বন্ধ করে দেওয়া হলো ছবির প্রদর্শন। এমনকী বাদ যায়নি সিঙ্গল স্ক্রিনও। আগাম টিকিট কেটে আসা দর্শকদের টাকাও ফেরত দিয়েছে বেশ কয়েকটি সিনেমা হল কর্তৃপক্ষ। কিন্তু সিনেমা চালানো হয়নি। কোনও হলের কাউন্টার থেকে বলা হয়েছে 'ওপর মহলের নির্দেশ আছে'। তো কোনও হল কর্তৃপক্ষ জানাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই নাকি বন্ধ করা হয়েছে ছবি। এ দিকে দর্শকরা জানিয়েছেন, রমরমিয়ে চলছে বাকি সব সিনেমা। একটা হলে যান্ত্রিক গণ্ডগোল হলে কী ভাবে বাকি ছবি চলে তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বিভিন্ন সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখাতেও শুরু করেন দর্শকদের একাংশ। পরিচালক অনীক দত্ত জানিয়েছেন, রিলিজের কিছুদিন আগে প্রযোজকের কাছে ছবির বিষয় সম্পর্কে জানতে চায় পুলিশ। সে সময় প্রযোজকরা পুলিশকে জানান যে এই ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অতএব ছবির বিষয়ে আপত্তিজনক কিছুই নেই। কিন্তু এরপর আচমকাই শনিবার শহরের বেশ অনেকগুলো হলেই বন্ধ করে দেওয়া হয়েছে ছবির প্রদর্শন। কিন্তু কী এমন হলো যে একেবারেই বন্ধই করে দেওয়া হলো অনীকের এই ছবি? প্রসঙ্গত ২০১২ সালের ১৪ মার্চ রিলিজ হয়েছিল অনীক দত্তর প্রথম বাংলা ছবি 'ভূতের ভবিষ্যত'। দমফাটা হাসির এই ছবি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সিনেমাপ্রেমী দর্শকমহলে প্রশংসাও কুড়িয়েছিল এই ছবি। তারপর থেকেই দর্শকদের দাবি ছিল ছবির সিক্যুয়েল বানানো হোক। এরপর প্রায় ৭ বছর পর রিলিজ হলো 'ভবিষ্যতের ভূত'। যদিও পরিচালক জানিয়েছে এ ছবি সিক্যুয়েল নয়। বরং একেবারেই আদ্যোপান্ত নতুন একটা ছবি। যাঁরা ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের একাংশের দাবি, হালফিলের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের অনেক কিছুই নিজের ছবিতে তুলে ধরেছেন অনীক। সম্ভবত সিস্টেমের বিরুদ্ধে বেশ কিছু জিনিস সিনেমায় রাখার ফলেই সমস্যা হয়েছে সমাজের একাংশের। আর তাই এ ভাবে অকারণে বন্ধ করে দেওয়া হয়েছে অনীক দত্তর ছবি 'ভবিষ্যতের ভূত'। এ ভাবে একটি ছবির প্রদর্শন আচমকাই বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একাংশ। সিনেমা হলের বাইরের বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে টলিপাড়ার অন্দরমহলেও। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী মহলের অনেকেই। ছবিতে কী এমন দেখালেন অনীক যে রিলিজের দ্বিতীয় দিনের হল থেকে তুলে দেওয়া হলো এই ছবি? বিভিন্ন মহলেও এখন ঘুরছে এই একটাই প্রশ্ন।

```