Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পথে নামলেন রত্না, বৃষ্টিতে ভিজে বেহালা ঘোরালেন মেয়র ববিকে

দ্য ওয়াল ব্যুরো: একটু বৃষ্টি হলেই ভেসে যায় বেহালা। আর গতকাল থেকে চলা টানা বৃষ্টিতে বেহালা কার্যত বেহাল। এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ১৩১ নম্বর ওয়ার্ডের জলযন্ত্রণা পরিদর্শনে ববির সঙ্গেই দেখা গেল প্রাক্তন মেয়র তথা বিজে

পথে নামলেন রত্না, বৃষ্টিতে ভিজে বেহালা ঘোরালেন মেয়র ববিকে

শেষ আপডেট: 17 August 2019 09:56

দ্য ওয়াল ব্যুরো: একটু বৃষ্টি হলেই ভেসে যায় বেহালা। আর গতকাল থেকে চলা টানা বৃষ্টিতে বেহালা কার্যত বেহাল। এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ১৩১ নম্বর ওয়ার্ডের জলযন্ত্রণা পরিদর্শনে ববির সঙ্গেই দেখা গেল প্রাক্তন মেয়র তথা বিজেপি-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। ভিজে ভিজেই 'ববিদা'কে এলাকা ঘোরালেন রত্না। বুধবার বিকেলে দিল্লির বিজেপি হেড কোয়ার্টারে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ওই রাতেই বেহালার একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন আগের তুলনায় রত্না চট্টোপাধ্যায়কে এ বার বাড়তি গুরুত্ব দেবে দল। ওই অনুষ্ঠানে রত্নার উদ্দেশে মমতা বলেন, "রত্না দুঃখ পেও না। তোমার সঙ্গে তোমার বাপের বাড়ির পরিবার রয়েছে, তোমার শ্বশুরবাড়ির পরিবার রয়েছে। তৃণমূল পরিবার রয়েছে”। একই সঙ্গে মঞ্চে উপস্থিত দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, "পার্থদা, এ বার ওঁকে ভাল করে কাজে লাগান।" প্রসঙ্গত, শোভনবাবু তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ানোর পর থেকে তাঁর ১৩১ নম্বর ওয়ার্ডের কাজ দেখতেন রত্নাই। মানুষের সঙ্গে কথা বলা থেকে যাবতীয় কিছু সামলান তিনিই। লোকসভা ভোটেও দাপিয়ে কাজ করেছেন মহেশতলার বিধায়ক দুলাল দাসের কন্যা রত্না। এ দিন রত্না বলেন, "গত ১৮ মাস ধরেই এই এলাকার ভালোমন্দ আমি দেখি। মানুষ আমায় এসে বলেন। আজকেও মেয়রের সঙ্গে বেরিয়েছিলাম। এটা নতুন কিছু নয়।" পর্যবেক্ষকদের মতে, এতদিন শোভন ছিলেন রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয়। কিন্তু এখন তিনি প্রতিপক্ষ। তাই বেহালর মাটিতেই শোভনকে ঘায়েল করতে রত্না যে হবে প্রধান অস্ত্র, তা পদে পদে বুঝিয়ে দিচ্ছে তৃণমূল।

```