Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

গর্ভপাতের অনুমতি আইন দেবে না, বলবেন ডাক্তারবাবু: কলকাতা হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা কাকলি মিদ্দা (নাম পরিবর্তিত)। তিনি গর্ভপাত করাতে চান। সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের (HC) দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তার শুনানিতে এদিন উচ্চ আদালত জানিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া গর্ভপা

গর্ভপাতের অনুমতি আইন দেবে না, বলবেন ডাক্তারবাবু: কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 26 October 2021 08:48

দ্য ওয়াল ব্যুরো: ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা কাকলি মিদ্দা (নাম পরিবর্তিত)। তিনি গর্ভপাত করাতে চান। সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের (HC) দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তার শুনানিতে এদিন উচ্চ আদালত জানিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে না। কাকলি মিদ্দার গর্ভপাতের আবেদনের ভিত্তিতেই তাই এদিন বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিবকে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে বোর্ড গঠন করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আইন অনুযায়ী, ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করানোর জন্য আদালতের অনুমতির সরকার হয়। এক্ষেত্রে গর্ভবতী ট্রমায় আক্রান্ত, তাই তাঁর এবং তাঁর অনাগত সন্তানের এতে ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বারস্থ হয়েছেন আদালতের। বিচারপতির নির্দেশ অনুযায়ী অবিলম্বে ৬ জন ডাক্তারের বোর্ড গঠন করা হবে। তাঁরা গর্ভবতী মহিলার শারীরিক পরীক্ষানিরীক্ষা করে দেখবেন। তার পরেই পেশ করা হবে রিপোর্ট। সেই রিপোর্টের উপর নির্ভর করছে আদৌ গর্ভপাতের অনুমতি তিনি পাবেন কিনা। আগামী ৩ নভেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট জমা করতে বলা হয়েছে। অতীতেও গর্ভপাতের মামলায় বিশেষজ্ঞদের মতামত নিয়েই আদালত পদক্ষেপ করেছে। বেলেঘাটা, বারাসাত দুই ক্ষেত্রেই আবেদনের বিপক্ষে রায় দিয়েছিল আদালত, চিকিৎসকদের পরামর্শ মেনে।

```