Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইকোপার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা মেট্রোর পিলারে, ঘটনাস্থলেই মৃত ৩, গুরুতর জখম ২

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতি কেড়ে নিল তিনটি তরতাজা প্রাণ। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনা ঘটেছে নিউটাউন ইকোপার্কের সামনে। দুরন্ত গতিতে ছুটে আসা সেডান গাড়ি বাঁক নেওয়ার সময় ধাক্কা মারে একটি পিলারে। প্রবল ধাক্কায় উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারাত্ম

ইকোপার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা মেট্রোর পিলারে, ঘটনাস্থলেই মৃত ৩, গুরুতর জখম ২

শেষ আপডেট: 12 November 2019 08:02

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতি কেড়ে নিল তিনটি তরতাজা প্রাণ। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনা ঘটেছে নিউটাউন ইকোপার্কের সামনে। দুরন্ত গতিতে ছুটে আসা সেডান গাড়ি বাঁক নেওয়ার সময় ধাক্কা মারে একটি পিলারে। প্রবল ধাক্কায় উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারাত্মক ভাবে জখম হয়ে পড়েছিলেন পাঁচ যুবক। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখানেই তিন যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি দুই যুবক। পুলিশ জানিয়েছে, আহত এবং মৃত যুবকদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। দুর্ঘটনার আগে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো হয়েছিল বলে দাবি পুলিশের। পিলারে এসে গাড়িটি এত জোরে ধাক্কা মারে যে দুমড়ে মুচড়ে ভেঙে যায় গাড়ির ডানদিকের দুটো দরজাই। গুঁড়োগুঁড়ো হয়ে যায় কাচ। প্রবল ধাক্কায় খুলে যায় এয়ার ব্যাগ। ঘটনাস্থলে পুলিশ এসে রক্তমাখা এয়ার ব্যাগ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নিউটাউনের নারকেল বাগান মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বাঁক নিতে গিয়ে প্রবল গতিতে মেট্রোর পিলারে ধাক্কা মারে ওই হন্ডা সিটি গাড়িটি। পুলিশ জানিয়েছে, এই পাঁচ যুবকের মধ্যে একজনের বাড়ি সল্টলেকে। বাকিদের বাড়ি মানিকতলা এলাকায়। জানা গিয়েছে মোহিত জৈন নামের এক যুবক গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন নীতিশ ঝাওয়ার, কৌশল ঝাওয়ার ও ময়ঙ্ক ঝাওয়ার ও সর্বজিত সিং। এদের মধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহিত জৈন ও সর্বজিত সিং। পুলিশ জানিয়েছে, গাড়ির সামনে মোহিতের পাশেই বসেছিল সর্বজিত। মৃত্যু হয়েছে বাকি ৩ যুবক নীতিশ, কৌশল এবং ময়ঙ্কের।

```