Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

হিলি সীমান্তে একযোগে মাতৃভাষা দিবস পালন দুই বাংলার

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দক্ষিণ দিনাজপুরে আন্তর্জাতিক হিলি সীমান্তের জিরো পয়েন্টে মিলে গেল দুই বাংলা – এপারের পশ্চিমবঙ্গ এবং ওপারের বাংলাদেশ। স্লোগান দেওয়া হল --‘এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষার মেল বন্ধনে হই একাকার’। এ

হিলি সীমান্তে একযোগে মাতৃভাষা দিবস পালন দুই বাংলার

শেষ আপডেট: 21 February 2020 11:27

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দক্ষিণ দিনাজপুরে আন্তর্জাতিক হিলি সীমান্তের জিরো পয়েন্টে মিলে গেল দুই বাংলা – এপারের পশ্চিমবঙ্গ এবং ওপারের বাংলাদেশ। স্লোগান দেওয়া হল --‘এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষার মেল বন্ধনে হই একাকার’। এপারের প্রতিনিধিদের সম্মান জানালেন ওপারের উদ্যোক্তারা। হিলির তিওড়ের ‘উজ্জীবন সোসাইটি’ এবং বাংলাদেশের দিনাজপুরের ‘আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘সাপ্তাহিক আলোকিত সীমান্ত’ গত পাঁচ বছর ধরে একযোগে উদ্যোগী হয়ে মাতৃভাষা দিবস উদযাপন করে আসছে। শুক্রবার সকাল ন’টায় এই অনুষ্ঠান শুরু হয়। দুই দেশের প্রতিনিধিরা যৌথ ভাবে অস্থায়ী শহিদ মিনারে ফুল ও মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। দেশ আলাদা হলেও ভাষার টানে এদিন এক হয়ে যায় দুই বাংলা। একযোগে মাতৃভাষা দিবস পালন করেন দুই বাংলার মানুষজন। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাশ, ‘উত্তরের রোববার’-এর কবি বিশ্বনাথ লাহা, কবি ও গল্পকার গগন ঘোষ, সমাজসেবী বিনয় আগরওয়াল, দীপক ঘোষ, অমূল্যরতন বিশ্বাস, নবকুমার দাস প্রমুখ প্রতিনিধিত্ব করেন এপার বাংলার। ওপার বাংলা থেকে ছিলেন সাপ্তাহিক ‘আলোকিত সীমান্ত’-এর সম্পাদক জাহিদুল ইসলাম, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’-এর কর্ণধার লিয়াকত আলি প্রমুখ। এরপর ভারতের কবিরা একুশের বইমেলায় বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের মঞ্চে কবিতা পাঠ করেন। ভারতের কবি-সাহিত্যিক ও শিল্পী সমন্বয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের সম্মাননা স্মারক দেন বগুড়ার ‘ইন্দো-বাংলা ট্যুরিজম সাংবাদিক ফোরাম’। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক মেল বন্ধন গড়ে তোলার জন্য আয়োজক সংস্থার পক্ষে বিশেষ ভাবে এই উদ্যোগ নিয়েছেন মাজেদ রহমান, কমলেশ মোহন্ত শানু ও জিয়া শাহিন। দেশভাগের পরে ঊর্দুর বদলে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালে আন্দোলন শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানে। বাংলা ভাষার দাবিতে রক্ত ঝরেছিল। দাবি আদায় হয়েছিল শেষ পর্যন্ত। আরও পরে জন্ম হয় নতুন একটি দেশের, যে দেশের রাষ্ট্রভাষা বাংলা। ১৯৯৯ সালে সেই আন্দোলনকে স্বীকৃতি দেয় ইউনেস্কো, ২১ ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় আন্তর্জাতির মাতৃভাষা দিবস হিসাবে।

```