Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লোকসভা বাংলার বিজ্ঞাপনের জায়গা নয়, সুদীপকে সমঝে দিলেন স্পিকার

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার অধিবেশনে বাংলার সরকারের বন্দনা করতে গিয়ে থামতে হল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। থামালেন স্পিকার ওম বিড়লা। শুক্রবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুণগান করছিলেন সুদীপবাবু। কেন

লোকসভা বাংলার বিজ্ঞাপনের জায়গা নয়, সুদীপকে সমঝে দিলেন স্পিকার

শেষ আপডেট: 19 July 2019 10:57

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার অধিবেশনে বাংলার সরকারের বন্দনা করতে গিয়ে থামতে হল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। থামালেন স্পিকার ওম বিড়লা। শুক্রবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুণগান করছিলেন সুদীপবাবু। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের থেকে দিদির করা স্বাস্থ্যসাথী যে কতটা ভাল, সেটাই বলছিলেন তৃণমূলের সংসদীয় দলের নেতা। তখনই তাঁকে সমঝে দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, “লোকসভার অধিবেশনটা বাংলার বিজ্ঞাপন করার জায়গা নয়।” সুদীপবাবুর এই কথার জবাব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। তিনি বলেন বেশ কিছু রাজ্য এই প্রকল্প নেয়নি। তার মধ্যে বাংলাও রয়েছে। তবে আয়ুষ্মান ভারত গ্রহণ না করা রাজ্যগুলির মধ্যে ওড়িশা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি যে শিগগির এই প্রকল্পে যুক্ত হবে, তাও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত থেকে নাম তুলে নিয়েছিল বাংলা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওদের টাকার দরকার নেই। ওরা চার আনার কাজ করে বারো আনার ছবি লাগিয়ে বিজ্ঞাপন দেয়। রাজ্যের প্রকল্পেও মোদীর ছবি সেঁটে দেয়। আমরা আমাদেরটা করে নেব।” সেই সময়ই অনেকে প্রশ্ন তুলেছিলেন, মোদীর বিরোধিতা করতে গিয়ে দিদি রাজ্যের মানুষকে বঞ্চিত করলেন না তো! পর্যবেক্ষকদের মতে, সুদীপবাবু আসলে বাংলার বিজেপি-র সাংসদদের জবাব দিতেই দিদির সরকারের ‘সাফল্য’কথা তুলে ধরছিলেন। প্রতিদিন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা সারা দেশের সাংসদদের সামনে বাংলার আইনশৃঙ্খলা, হিংসা নিয়ে তোপ দাগছেন। কৌশলে সুদীপবাবু, বাংলায় তাঁদের সরকার সাধারণ মানুষের জন্য কী কী করছে সেটাই তুলে ধরতে চেয়েছিলেন।

```