কুকুরের রক্তদানে বাঁচল কুকুরের প্রাণ, সিউড়িতে দুরন্ত নজির
দ্য ওয়াল ব্যুরো: রক্ত (Blood) দিয়েই প্রাণ বাঁচল। তবে মানুষ নয়, কুকুরের (Dogs)। কুকুরই কুকুরকে বাঁচাতে দিল রক্ত! ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল বীরভূম।
ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে (Suri)। একটা নয়, দু'দুটি পথ কুকুরের প্রাণ বেঁচেছে আরও দুই
শেষ আপডেট: 12 September 2021 05:01
দ্য ওয়াল ব্যুরো: রক্ত (Blood) দিয়েই প্রাণ বাঁচল। তবে মানুষ নয়, কুকুরের (Dogs)। কুকুরই কুকুরকে বাঁচাতে দিল রক্ত! ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল বীরভূম।
ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে (Suri)। একটা নয়, দু'দুটি পথ কুকুরের প্রাণ বেঁচেছে আরও দুই পথ কুকুরের দেওয়া রক্তে। বিরল ঘটনাকে সম্ভব করেছেন জনৈক পশু চিকিৎসক। তাঁর সহায় হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা 'নির্বাকন্ন'।
জোর করে ভোট, পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা: দিলীপ ঘোষ
জানা গেছে, 'নির্বাকন্ন' সাধারণত পশুপাখি নিয়েই কাজ করে। তারাই সম্প্রতি বীরভূমের রাস্তা থেকে দুটি অসুস্থ পথ কুকুরকে উদ্ধার করেছিল। একটি ছিল রামপুরহাটে, আর অন্যটি ছিল সাঁইথিয়ার রাস্তায়। প্রাথমিক চিকিৎসার পর জানা যায় একটি কুকুরের পায়ের গভীর ক্ষত থেকে ধীরে ধীরে ক্যান্সার বাসা বাঁধছে। আর অন্য কুকুর ভুগছে বড়সড় এক টিউমার নিয়ে। দুই কুকুরের শরীরেই প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তাতে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর রক্ত।
দুই কুকুরের জন্য রক্ত জোগাড় করতে বেগ পেতে হয়। মানুষের জন্য রক্ত জোগাড় করাই সহজ নয়, তায় আবার রাস্তার অবলা কুকুর! অনেক চেষ্টা করেও রক্ত জোগাড় না হওয়ায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাই বেশ কয়েকটি কুকুর খুঁজে বের করেন যারা রক্ত দিতে পারবে।
এদের মধ্যে থেকে দুটি কুকুরের শরীর থেকে রক্ত নিয়ে অসুস্থ কুকুর দুটিকে বাঁচানো সম্ভব হয়েছে। এখন তারা একেবারে বিপদমুক্ত। আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে দুই পথ কুকুর। কুকুরের রক্তেই তারা প্রাণে বেঁচেছে। সিউড়ি পশু হাসপাতালের চিকিৎসক ডঃ সৌরভ কুমার জানিয়েছেন, সম্ভবত রাজ্যে প্রথম এই ঘটনা ঘটল। কুকুরের শরীর থেকে সফলভাবে রক্ত নিয়ে কুকুরের শরীরে প্রবেশ করানো গেল। এমন কাজ করতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'