Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

রোগীর পরিবারকে কান ধরে ওঠ বস, মহিলা ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

দ্য ওয়াল ব্যুরো: রোগীর পরিবারকে নিজের চেম্বারে ডেকে কান ধরে ওঠ বস করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতুলিতে। ঘটনায় কাঠগড়ায় ব্লক মেডিকেল হেলথ অফিসার চিকিৎসক তনুশ্রী কুণ্ডু। গতকালের এই ঘটনা নিয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের

রোগীর পরিবারকে কান ধরে ওঠ বস, মহিলা ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

শেষ আপডেট: 6 December 2021 12:58

দ্য ওয়াল ব্যুরো: রোগীর পরিবারকে নিজের চেম্বারে ডেকে কান ধরে ওঠ বস করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতুলিতে। ঘটনায় কাঠগড়ায় ব্লক মেডিকেল হেলথ অফিসার চিকিৎসক তনুশ্রী কুণ্ডু। গতকালের এই ঘটনা নিয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রক কমিশনের দ্বারস্থ হল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। প্রসঙ্গত, রবিবার কুলপির গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে অশালীন মন্তব্য ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠা রোগীর পরিবারকে হাসপাতালের মিটিং হলে ডেকে এনে নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের সামনে কান ধরে ক্ষমা চাইয়েছিলেন কুলপি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ। রোগীর পরিবারের দাবি, রোগীর শরীরে প্রসবোত্তর ইন্ট্রা-জরায়ু গর্ভনিরোধক ডিভাইস লাগানো হয়েছিল। এক মাস আগে ওই হাসপাতালেই এই ডিভাইস লাগানো হয়। কিন্তু সেই নিয়ে মহিলা যন্ত্রণা অনুভব করছে। অবিলম্বে সেই যন্ত্র খুলে নেওয়ার দাবি জানায় পরিবার। হাসপাতালের তরফে অভিযোগ, রোগীর পরিবার কর্তব্যরত চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি কুলপি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-র বাড়ির সামনে বিক্ষোভও দেখান। তবে এই ঘটনার পরই কুলপি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-র কাণ্ডকারখানা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। মহিলা সমেত রোগীর পরিবারের সঙ্গে এহেন ঘটনা ঘটায় অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। সোমবার এই সমিতির দক্ষিণ ২৪ পরগণা শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের প্রধানকে চিঠি দিয়ে ঘটনাটি নজরে আনায়। চিঠিতে আরও বলা হয়েছে, এই ঘটনা নতুন নয়, তবে এই ঘটনা দিনে দিনে অভ্যাসে পরিণত হচ্ছে। সেই অভ্যাসের ফলই চিকিৎসক তনুশ্রী কুন্ডু। সংগঠনের পক্ষে আলতাফ আহমেদ দাবি করেছেন, এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

```