Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শতাব্দীর মন্তব্যে বিতর্ক, কোয়ারেন্টাইন সেন্টারে জামাই আদর চাইলে তো মুশকিল

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাজ্যের জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে চরম অব্যবস্থার অভিযোগ করেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, কোথাও জল নেই, কোথাও খাবার পাচ্ছেন না ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা। কোথাও সামাজিক দূরত্বকে শিকেয় তুলে বহু লোককে রা

শতাব্দীর মন্তব্যে বিতর্ক, কোয়ারেন্টাইন সেন্টারে জামাই আদর চাইলে তো মুশকিল

শেষ আপডেট: 6 June 2020 13:12

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাজ্যের জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে চরম অব্যবস্থার অভিযোগ করেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, কোথাও জল নেই, কোথাও খাবার পাচ্ছেন না ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা। কোথাও সামাজিক দূরত্বকে শিকেয় তুলে বহু লোককে রাখা হয়েছে একসঙ্গে। এমনকি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী তাঁর জেলার কোয়ারেন্টাইন সেন্টারগুলিকে খোয়াড়ের সঙ্গে তুলনা করেছেন।

এ সব নিয়ে বিক্ষিপ্ত ভাবে ক্ষোভ বিক্ষোভ যখন চলছে, তারই মধ্যে আলটপকা এমন মন্তব্য করে বসলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় যে, তা নিয়ে নতুন বিতর্কের মেঘ জমেছে রাজনীতিতে। শনিবার সাঁইথিয়ায় পৌঁছে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখতে বের হন সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী বলেন, "সবাই যদি জামাই আদর চান সেটা দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে! মাছ দিলে বলছে মাংস দেয়নি, মাংস দিলে বলছে ডিম দেয়নি!" এখানেই থামেননি তিনবারের সাংসদ। তিনি বলেন, "আপনার বাড়িতে একজন এলে যে যত্নটা করতে পারবেন এক হাজার লোক এলে সেটা পারবেন না। এত হাজার হাজার মানুষ আসছেন। তাঁরা বাড়ি ফেরার জন্য অস্থির। এটা একটু হবেই!"

আপাত ভাবে শতাব্দীর মূল বক্তব্য নিয়ে কোনও বিরোধ হওয়ার কথা নয় বলেই অনেকের মত। কারণ, একে সরকারের অর্থ সংকট চলছে। তার উপরে এত মানুষের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করাও চাপের। তাই মোটামুটি ভাবে একটি অভিন্ন ব্যবস্থা তৈরি কথা বলেছিল নবান্ন।

কিন্তু বিরোধীদের বক্তব্য নবান্ন যা বলে, সেটা বলার জন্য বলা। কাজের নিয়ম আলাদা। ন্যূনতম প্রয়োজনের জিনিসই বহু কোয়ারেন্টাইন সেন্টারে অমিল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু শতাব্দীর মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন, "তৃণমূল দলটা যে পরিযায়ী শ্রমিকদের কুকুর-ছাগল ভাবে তা শুরু থেকেই বোঝা যাচ্ছে। প্রথমে রাজ্যে ফেরাতেই চাইছিল না। এখন চাপে পড়ে ফেরালেও তাঁদের ন্যূনতম খাবার, জল সরকার দিতে পারছে না।"

আবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ীর কথায়, "কোয়ারেন্টাইন সেন্টারে কেউ জমাই আদর চাইছেন না। দু'বেলা দু'মুঠো পেট ভরার মতো ডাল-ভাত চাইছেন। সেটাও সরকার দিচ্ছে না। এটা কি দাস ব্যবস্থা চলছে নাকি?" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, কোটি কোটি টাকা খরচ করছে সরকার। আর বিডিওরা বলছেন কোনও টাকা আসছে না। শাসকদল পুরো টাকা লুঠ করে নিচ্ছে।"

শতাব্দীর মন্তব্যের নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। তিনি বলেন, "ভোটের আগে এই গরিব মানুষগুলোই ওঁর কাছে 'জামাই' ছিলেন। আর যেই ভোটে জেতা হয়ে গিয়েছে তখন দারিদ্র নিয়ে তামাশা করা হচ্ছে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ভিন রাজ্য থেকে ফেরা সবাইকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার পরিকাঠামো সরকারের নেই। সংক্রমণের শীর্ষে থাকা পাঁচটি রাজ্য-- মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু থেকে ফিরলেই কেবল সরকারি কোয়ারেন্টাইনে রাখা হবে। বাকিদের থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

রাজ্যের বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইন সেন্টারে খাবার, জল না পেয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে খোলা মাঠে ছাউনি করে থাকতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এই পরিস্থিতিতে জামাই আদরের বিশেষণই গায়ে বিঁধেছে অনেকের। এবং তাতেই বিতর্ক তৈরি হয়েছে।


```