Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রায়গঞ্জে পথে ঘুরে মাস্ক বিলি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর, বোঝালেন লকডাউনের গুরুত্ব

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার দশদিন পরেও লোকজনের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। এই অবস্থায় রায়গঞ্জ শহরের বাসিন্দাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করতে পথে নামলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ

রায়গঞ্জে পথে ঘুরে মাস্ক বিলি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর, বোঝালেন লকডাউনের গুরুত্ব

শেষ আপডেট: 2 April 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার দশদিন পরেও লোকজনের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। এই অবস্থায় রায়গঞ্জ শহরের বাসিন্দাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করতে পথে নামলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি দলের কর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করেন। লকডাউন পিরিয়ড সফল করতে এই সময়ে সকলকে বাড়িতে থাকতে অনুরোধ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। লকডাউন সফল করতে স্থানীয় ভাবে প্রচার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে এবার সেই কাজ করেন দেবশ্রী চৌধুরী নিজে। উত্তর দিনাজপুর জেলায় সচেতনতামূলক প্রচার করেন। সকলকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন। তিনি নিজেও দলীয় কর্মীদের সঙ্গে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালনের চেষ্টা করেন। এদিন তিনি রায়গঞ্জ শহরের প্রধান রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে নিজে হাতে মাস্ক পরিয়ে দেন। তাঁদের ঘর থেকে বের না হওয়ার আবেদন করেন। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে লকডাউনের সময় বাড়ি থেকে অকারণ বের না হতে অনুরোধ করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, “জেলা প্রশাসনের নজরে রাখা উচিত যেসব মানুষ বিনা কারণে রাস্তায় বেরিয়েছেন তাঁদের সচেতন করে ঘর থেকে বের হওয়া বন্ধ করা।” মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে ১৪ এপ্রিলের পরে লক ডাউন উঠে গেলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তিনি স্লোডাউনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। করোনাভাইরাস মোকাবিলায় প্রথমে এক দিনের জনতা কার্ফু জারি করে তার পরে দেশ জুড়ে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্যা হল সচেতন নন বলে অনেকেই লকডাউনের গুরুত্ব না বুঝে অকারণ বাড়ি থেকে বের হচ্ছেন।

```