Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খুনি-ধর্ষক তৃণমূল নেতাকে লঘু ধারা, বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাগনানে রাহুল সিনহা

দ্য ওয়াল ব্যুরো: এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং বাধা দিতে এলে.তার মাকে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল বাগনান। অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যা রমা বেরার স্বামীকে চাপে পড়ে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, তার বির

খুনি-ধর্ষক তৃণমূল নেতাকে লঘু ধারা, বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাগনানে রাহুল সিনহা

শেষ আপডেট: 27 June 2020 08:36

দ্য ওয়াল ব্যুরো: এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং বাধা দিতে এলে.তার মাকে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল বাগনান। অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যা রমা বেরার স্বামীকে চাপে পড়ে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, তার বিরুদ্ধে লঘু ধারা দেওয়া হয়েছে। তা ছাড়া যে বিজেপি কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে প্রথম দিন থানা ঘেরাও করেছিল তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে বলে শনিবার বাগনানে গিয়ে অভিযোগ করলেন রাহুল সিনহা। বিজেপি নেত্রী তথা আইনজীবী নাজিরা এলাহি বলেছেন, “শুধুমাত্র ৫১১ ও ৩০২ ধারায় পুলিশ মামলা করেছে। অন্য কোনও ধারা যোগ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” হত্যার মামলায় ৩০২ ধারায় মামলা হয় এবং সাধারণ অপরাধেও ৫১১ ধারায় মামলা করা হয়। কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ ভাবে অসৎ উদ্দেশে অন্যের বাড়িতে প্রবেশের মতো অপরাধের কোনও ধারা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রমা বেরাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। শাসকদলের নেতারা জানিয়েছেন, "প্রশাসন সক্রিয় রয়েছে বলেই ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে।" তা ছাড়া শাসকদলের আরও দাবি, ধর্ষণের চেষ্টা ও খুনে.অভিযুক্ত তৃণমূল নেতা কুশ বেরা দলের কেউ নয়। তাই দলগত ভাবে পদক্ষেপের সুযোগ নেই। এদিন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই টিকে রয়েছে খুনি, ধর্ষক, তোলাবাজদের নিয়ে। পুলিশ ইচ্ছে করে হালকা কেস দিয়েছে যাতে তাড়াতাড়ি জামিন পেয়ে যায়!" তিনি আরও বলেন, "দেখলেন না দু'দিন আগে কোচবিহারে কী হল! শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যে নেতাকে গত মাসে বহিষ্কার করেছিল তাকেই আবার দলের কর্মসূচিতে চেয়ার পেতে দিয়েছে। এটাই তৃণমূলের চরিত্র।" যে মহিলাকে কুশ বেরা ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন তাঁর নিকট আত্মীয় স্কুল পড়ুয়াকে কোপানোর অভিযোগ উঠেছে কুশের ভাইপো তন্ময় বেরার বিরুদ্ধে। কিন্তু শনিবারও কেন তন্ময় বেরাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। মঙ্গলবার রাতে স্থানীয় তৃণমূল নেতা কুশ বেরা গাছ বেয়ে ছাদে নেমে এক ছাত্রীকে ধর্ষণ করতে যায়। অভিযোগ, চিৎকার শুনে তাঁর মা ছাদে চলে এলে তাঁকে সেখান ঠেলে ফেলে দেয় কুশ বেরা ও তার সঙ্গী সুমন মণ্ডল। তাতে ছাত্রীর মায়ের মৃত্যু হয়। বুধবার ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। তারপরে একপ্রকার চাপে পড়েই এফআইআর গ্রহণ করে পুলিশ। পরে গ্রেফতার হয় অভিযুক্ত তৃণমূল নেতা। শুক্রবার বাগনানে বিক্ষোভ দেখাতে যায় বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলি। নিহত মহিলার মেয়ে সংবাদমাধ্যমের সামনে তাঁর এবং পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। ওই ছাত্রী বলেন, "যারা আমার মাকে মেরে ফেলল, তারা আবার আমার উপর হামলা করতে পারে।" সব মিলিয়ে শনিবারও উত্তপ্ত বাগনান।

```