Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লন্ডনে করোনা ভয়: বিশ্বে প্রথমবার সদ্যোজাতের শরীরে মিলল মারণ ভাইরাসের জীবাণু

দ্য ওয়াল ব্যুরো: কেরলে তিন বছরের শিশুর শরীরে মিলেছিল মারণ ভাইরাসের জীবাণু। এবার লন্ডনে সদ্যোজাতের শরীরে খোঁজ মিলল করোনাভাইরাসের। শ্বাসের সমস্যা নিয়ে একরত্তিকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। আলাদা আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তার মাকেও। নর্থ মি

লন্ডনে করোনা ভয়: বিশ্বে প্রথমবার সদ্যোজাতের শরীরে মিলল মারণ ভাইরাসের জীবাণু

শেষ আপডেট: 13 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেরলে তিন বছরের শিশুর শরীরে মিলেছিল মারণ ভাইরাসের জীবাণু। এবার লন্ডনে সদ্যোজাতের শরীরে খোঁজ মিলল করোনাভাইরাসের। শ্বাসের সমস্যা নিয়ে একরত্তিকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। আলাদা আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তার মাকেও। নর্থ মিডলসেক্স হাসপাতালে সদ্যই শিশুর জন্ম দিয়েছিলেন এক যুবতী। ডেলিভারির পরেই ডাক্তাররা দেখেন শিশুটির শরীরে ভাইরাস সংক্রমণের সব উপসর্গ রয়েছে। রক্ত পরীক্ষায় ধরা পড়ে শিশুটি সিওভিডি ১৯ পজিটিভ। ডাক্তাররা বলছেন, বিশ্বে প্রথমবার কোনও সদ্যোজাত আক্রান্ত হল করোনাভাইরাসে। কীভাবে শিশুটি ভাইরাস আক্রান্ত হল সেটা এখনও অজানা। নর্থ মিডলসেক্স হাসপাতালের ভাইরোলজিস্টরা বলছেন, হয় শিশুটির মা ভাইরাস আক্রান্ত ছিলেন, তাই গর্ভেই শিশুটি সংক্রামিত হয়েছিল। অথবা ডেলিভারির সময় অথবার পরে কোনওভাবে ভাইরাস আক্রান্ত হয় শিশুটি। তার মায়ের দেহরসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বয়স্ক ও শিশুদের। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ব্রিটেনে এখনও অবধি ভাইরাস সংক্রামিতের সংখ্যা ছুঁয়েছে ৮০০ জনে। মৃত্যু হয়েছে ২১ জনের। সংক্রামিত ২০০ জনেরও বেশি। মারণ ভাইরাসের আতঙ্কে ব্রিটেনে রাস্তাঘাট-দোকানবাজার প্রায় জনশূন্য। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিসের শরীরে। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। ভুগছেন শ্বাসকষ্টে। ভাইরাসের সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শতাধিক মানুষকে। ব্রিটেনের একাধিক সুপারমার্কেট বন্ধ হযে গেছে। যেকটি খোলা আছে সেখানে অমিল মাস্ক, স্যানিটাইজার থেকে টয়লেট পেপার। ফাঁকা ওষুধের দোকানও। চড়া দামে বিকোচ্ছে জিনিসপত্র।

```