কে সত্যি বলছে পুলিশ নাকি রোজ ভ্যালির কর্তারা, ধন্ধে পড়ে পুলিশকেও জেরা করতে পারে ইডি
দ্য ওয়াল ব্যুরো: রোজ ভ্যালি মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রিপোর্টের সঙ্গে রোজ ভ্যালির কর্তাদের বয়ানে মিল না পেয়ে সমস্যায় পড়েছে দুর্নীতিদমন শাখা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি)। সূত্রের খবর, তাঁদের সংস্থার জমি দখল নিয়ে যে এফআইআরের কথা বলছেন
শেষ আপডেট: 31 October 2019 12:47
দ্য ওয়াল ব্যুরো: রোজ ভ্যালি মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রিপোর্টের সঙ্গে রোজ ভ্যালির কর্তাদের বয়ানে মিল না পেয়ে সমস্যায় পড়েছে দুর্নীতিদমন শাখা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি)। সূত্রের খবর, তাঁদের সংস্থার জমি দখল নিয়ে যে এফআইআরের কথা বলছেন রোজ ভ্যালির কর্তারা, সে কথা কার্যত অস্বীকার করছে পুলিশ।
বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত মামলায় রোজ ভ্যালির কর্তারা দাবি করেন, ২০১৬ সালের ১৩ মে বিধানগর-নিউ টাউন থানায় তাঁরা একটি জেনালের ডায়রি করেন। তাতে অভিযোগ ছিল, নিউ টাউনে তাঁদের সংস্থার কেনা ২৮০ বিঘা জমির মধ্যে ৮০ বিঘা মতো জমি বেআইনি ভাবে দখল করে ফেলছেন গ্রামবাসীরা। পরে সেটিই এফআইআর হয়ে যায়।
ইডিকে জানানো হয়, ওই মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন প্রভাকর নাথ। সূত্রের খবর, প্রথমে ফোন করে বিষয়টি প্রভাকর নাথের থেকে জানতে চায় ইডি। কিন্তু প্রভাকর নাথ নাকি জানান, এমন কোনও অভিযোগ হয়নি, হলেও তিনি মনে করতে পারছেন না। এমনকি পরেও তিনি জানান, রোজ ভ্যালির কর্তারা মিথ্যা বলছেন।
ইডির প্রশ্ন, কে সত্যি বলছেন, পুলিশ আধিকারিকরা নাকি রোজ ভ্যালির কর্তারা। যদি রোজ ভ্যালির কর্তারা ৮০ বিঘা জমি জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ করে থাকেন, তবে পুলিশ কেন তা তদন্ত করেনি। ধন্ধ কাটাতে পরবর্তী পদক্ষেপ করার কথা ভাবছে ইডি।
ইডি সূত্রে জানা গেছে, পরবর্তী পদক্ষেপ হিসাবে, ওই সময় যিনি আইসি ছিলেন এবং তদন্তকারী আধিকারিক হিসাবে যাঁর নাম উঠে এসেছে, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর কর্তা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই একে একে বিভিন্ন পঞ্জি স্কিমের দুর্নীতির কথা প্রকাশ হতে থাকে। সেই সূত্রেই সামনে আসে রোজ ভ্যালির কথা। গ্রেফতার হন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুও। সেই মামলার তদন্তেই ২৮০ বিঘা জমির তথ্যটি ইডিকে জানিয়েছেন রোজ ভ্যালির আধিকারিকরা।
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনের গল্প:
শেষ ট্রাম
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/