Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উচ্চ মাধ্যমিকের নয়া সিলেবাস আগামী সপ্তাহে! বদলে যাচ্ছে কোন কোন বিষয়

সংসদ সূত্রের খবর, ৬৪টি বিষয়ের সিলেবাসই পরিবর্তন করা হচ্ছে। তবে আমূল বদল আসছে বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো একাধিক বিষয়ে। 

উচ্চ মাধ্যমিকের নয়া সিলেবাস আগামী সপ্তাহে! বদলে যাচ্ছে কোন কোন বিষয়

শেষ আপডেট: 9 March 2024 08:37

দ্য ওয়াল ব্যুরো: এক যুগ পর বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সংসদ সূত্রে খবর, আগামী সপ্তাহেই নতুন সিলেবাস প্রকাশ করা হতে পারে।

সংসদ সূত্রের খবর, ৬৪টি বিষয়ের সিলেবাসই পরিবর্তন করা হচ্ছে। তবে আমূল বদল আসছে বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো একাধিক বিষয়ে। 

সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে,  এক দু'টি কবিতা ও গল্প ছাড়া বাংলা বা ইংরেজির গোটা সিলেবাসই পরিবর্তন করা হচ্ছে। বদলে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসও।  ইতিহাসের ক্ষেত্রেও বিস্তর বদল আনা হচ্ছে। প্রাচীন ইতিহাসের পরিবর্তে নয়া সিলেবাসে সংযোজিত হতে চলেছে স্বাধীনতা পরবর্তী ঘটনাবলীগুলি।

 কলা বিভাগের প্রজেক্টগুলির ক্ষেত্রে সিবিএসই-কে অনুসরণ করা হচ্ছে জানা যাচ্ছে। তাতে সংযোজন করা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল, পাবলিক স্পিকিংয়ের মতো বিষয়ও। কর্মাস বা বাণিজ্য শাখায় ট্যাক্সেশনের পরিবর্তে জিএসটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে বিজ্ঞানের বিষয়গুলিতে বড়সড় রদবদল হচ্ছে না বলেই খবর।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সেমেস্টার ব্যবস্থা চালু হতে চলেছে তা সবার আগে লিখেছিল দ্য ওয়াল। সেই মতো ঘোষণা হওয়ার পর এবার জানা গেল, সিলেবাসের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হতে চলেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে সিলেবাস। সূত্রের খবর, সাম্প্রতিক কিছু বিষয়ে যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যোগ করা হয়েছে সিলেবাসে। পাশাপাশি পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভাল ফল করতে পারে, সেটাও মাথায় রাখা হয়েছে। 


```