Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সিবিএসই বোর্ডের নামে নয়া প্রতারণা

দ্য ওয়াল ব্যুরো: লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সিবিএসই বোর্ডের নামে নয়া প্রতারণা চক্রের ফাঁদে (New fraud in the name of CBSE) পড়েছেন কলকাতা ও শহরতলির একাধিক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটন

লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সিবিএসই বোর্ডের নামে নয়া প্রতারণা

শেষ আপডেট: 9 September 2023 06:52

দ্য ওয়াল ব্যুরো: লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সিবিএসই বোর্ডের নামে নয়া প্রতারণা চক্রের ফাঁদে (New fraud in the name of CBSE) পড়েছেন কলকাতা ও শহরতলির একাধিক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা। অজানা লিঙ্কে ক্লিক না করার জন্য পুলিশের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার ফাঁদ হিসেবে সিবিএসই বোর্ডের ফেক স্যাম্পেল প্রশ্নকে ব্যবহার করা হচ্ছে (New fraud in the name of CBSE)।

গ্রাহকের মোবাইলে পাঠানো হচ্ছে মেসেজ। মেসেজে চোখ রাখলে মনে হবে, সিবিএসই বোর্ডের তরফে মেসেজ পাঠানো হয়েছে। কারণ, তাতে লেখা সিবিএসই বোর্ডের স্যাম্পেল প্রশ্নপত্র। সঙ্গে একটি লিঙ্কও পাঠাচ্ছে প্রতারকেরা। ইতিমধ্যে অনেক গ্রাহক প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে ওই লিঙ্ককে ক্লিক করে আর্থিক প্রতারণার মুখে পড়েছেন।

তদন্তে নেমে সাইবার ক্রাইমের কর্তারা জানাচ্ছেন, ওই লিঙ্কের মধ্যেই রয়েছে একটি অ্যাপ। লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে সেটি সক্রিয় হয়ে সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইলের অ্যাকসেস চলে যাচ্ছে প্রতারকের কাছে। যার সাহায্যে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা ফাঁকা করে দিচ্ছে প্রতারণা চক্রটি। ইতিমধ্যে কলকাতা ও শহরতলির বেশ কয়েকজন নয়া এই প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির শিকার।

বস্তুত, অনেকের বাড়ির ছেলে মেয়েরাই সিবিএসই বোর্ডে পড়াশোনা করে। তাঁরা সিবিএসই বোর্ডের স্যাম্পেল প্রশ্নপত্রর মেসেজ দেখে কিছু না বুঝেই লিঙ্কে ক্লিক করছেন। মুহূর্তে আর্থিক প্রতারণার শিকার হতে হচ্ছে তাঁদের। কোথা থেকে এই মেসেজগুলো পাঠানো হচ্ছে, তা খতিয়ে দেখছেন সাইবার সেলের কর্তারা। একই সঙ্গে এই ধরনের লিঙ্কে ক্লিক না করে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার পরামর্শ দিচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ধূপগুড়ির হারের কারণ খুঁজতে রাজ্যে শাহী ‘দূত’, ভোটারদের মন কেন জয় করতে পারল না বিজেপি


```