
শেষ আপডেট: 19 July 2021 10:52
নিজের ফেসবুক পেজ থেকে এই নতুন ছবিগুলি পোস্ট করেছেন নুসরত জাহান। সেই সঙ্গে জানিয়েছেন চিত্রগ্রাহক সোমনাথ রায়। নুসরতের ফ্যাশন ডায়েরির এই ঝকঝকে ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ছবির নীচে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, প্রেগন্যান্সি মানুষকে সুন্দর করে তোলে, নুসরত তার প্রমাণ। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, 'আফশোস। চরিত্রহীনদেরই বেশিরভাগ মানুষ পছন্দ করে।'
ব্যক্তিগত জীবন উপেক্ষা করে কেউ কেউ আবার রাজনীতির দৃষ্টিকোণ থেকে কমেন্ট করেছেন নুসরতের ছবিতে। লিখেছেন, 'দেশের বেশিরভাগ মানুষের গ্লো নেই, খেতে পাচ্ছেন না তাঁরা। ফলে আপনার আশা আদপেই বৃথা। আপনি সাংসদ হিসেবে যে মাইনে নিচ্ছেন তার উপযোগিতা বোঝাতে পোস্ট করুন। আমাদের দেওয়া করের টাকায় আপনার মাইনে হয়।' আরও এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'বসিরহাটের টাকি রোডের অবস্থা খুব খারাপ, সংস্কারের ব্যবস্থা করলে ভাল হত। না হলে পরের বার ভোটের আগে এসে যখন রোড শো করতে বেরোবেন, আপনি নিজেই গর্তে পড়ে যেতে পারেন।'
নেটিজেনদের এসব কটাক্ষ অবশ্য গায়ে মাখেননি নুসরত জাহান। বরাবরের মতোই সমালোচনায় উদাসীন থেকেছেন তিনি।