Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নেতাজির মূর্তি টুকরো টুকরো সোদপুরে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল তাণ্ডব

দ্য ওয়াল ব্যুরো: ফের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজ্যে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকেই হামল

নেতাজির মূর্তি টুকরো টুকরো সোদপুরে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল তাণ্ডব

শেষ আপডেট: 17 June 2022 13:47

দ্য ওয়াল ব্যুরো: ফের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজ্যে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই স্মৃতিই উস্কে দিল বৃহস্পতিবার রাতে সোদপুরের (Sodepur) ঘটনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি ভাঙার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে সোদপুরের পানিহাটির এমএন মুখার্জি রোডের ধারের এক নেতাজির মূর্তিকে ভেঙে (Netaji statue demolish) দুই টুকরো করে দিল চার যুবক। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মূর্তিটি ছিল এলাকার সঙ্ঘশ্রী ক্লাবের সামনে।

নেতাজির মূর্তিতে এমন হামলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর যায় খড়দহ থানায়। পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে। ঘটনার পেছনে কারা? সেই নিয়েই চর্চা শুরু হয়েছে।

যদিও অভিযুক্ত চারজনের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ, মাঝরাতে মদ্যপ অবস্থায় এই চার যুবক হামলা চালায় নেতাজির মূর্তির ওপর। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।

বাংলার রাজনীতিতে গত কয়েক বছর ধরে কবি, সাহিত্যিক, মনীষীদের নিয়ে একাধিক ভুলে ভরা তথ্য নিয়ে তোলপাড় হয়েছে। সঙ্গে যোগ হয়েছে মূর্তি ভাঙার মত ঘটনাও। ২০১৯ সালের স্মৃতি ফের তাজা হয়ে উঠল এদিনের ঘটনায়। এই ঘটনার তীব্র নিন্দা করছে নাগরিক মহল। তীব্র ক্ষোভ নেতাজি প্রেমীদের মধ্যেও।

পরেশের মেয়ে টাকা ফেরত দিলেন, প্রথম কিস্তিতেই বড় অঙ্ক


```