
শেষ আপডেট: 22 July 2022 05:27
দ্য ওয়াল ব্যুরো: গায়ে কাঁটা দেওয়া ঘটনা দুর্গাপুরের অন্ডালে (Durgapur)। সাত বছরের ভাইপোকে খুন করল পিসি (Nephew Murder)। মেরে ফেলে রাখা হল জঙ্গলে। মৃতদেহ ছিঁড়ে খেল কুকুর। শিশু মৃত্যুর প্রায় ১৫ দিন পর মিলল হত্যা রহস্য। ঘটনা সামনে আসতেই চোখ কপালে উঠেছে।
দুর্গাপুরের অন্ডালের মাধবপুর কেলিয়ারি থানার বাসিন্দা সাত বছরের শিশু সৌরভ বাউরী। ১৫ দিন আগে বাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে তার খুবলে খাওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ১৫ দিন পুলিশি তদন্তের পর জানা গিয়েছে, সৌরভ হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকেই তার আত্মীয়।
৬ই জুলাই নিজের সমবয়সী ভাইয়ের সঙ্গে খেলতে খুড়তুতো পিসির বাড়ি গিয়েছিল সৌরভ। পিসি যশোদা বাউরীকে সে আর তার ভাই মজা করে ‘ভেটকি’ বলে ডাকত। সেই ডাক মোটেই পছন্দ ছিল না পিসির। তাই রাগের বশে পিসি যশোদা বাউরী ছোট্ট সৌরভের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। আঘাত পেয়ে সৌরভ সেখানেই লুটিয়ে পড়ে যায়। এরপর বাড়ির লোকেরা ঘুম পাড়িয়ে দেয় যশোদার দিদির ছেলে অর্থাৎ সৌরভের ভাইকে।
যশোদা বাউরী ভয় পেয়ে ডেকে আনেন তাঁর জামাইবাবু উমেশ বাউরীকে। তিনি এসে বুঝতে পারেন সৌরভ মৃত। প্রথমে রান্নাঘরে লুকিয়ে রাখা হয় সৌরভের দেহ। এরপর উমেশ তাঁর শালা রোহণ বাউরী ও শ্বশুর গণেশ বাউরীকে জানান বিষয়টি। তাঁরা রাত্রিবেলায় সৌরভের মৃতদেহে মোবিল ঢেলে ফেলে দিয়ে আসে জঙ্গলে। সেই জঙ্গল থেকেই ৪ দিন পর উদ্ধার হয় সৌরভের দেহ। তখন তাঁর দেহ খুবলে খেয়েছে কুকুরে। পুলিশি তদন্তের দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন এলাকাবাসীরা। ১৫ দিন পর সেই খুনের কিনারা করা গেল। অভিযুক্তরা দুর্গাপুর মহকুমা আদালতে বিচারাধীন।
সন্তান অসুস্থ, টাকা দেয় না বাবা, দুই ছেলে নিয়ে জলে ঝাঁপ মায়ের! মর্মান্তিক কাণ্ড দক্ষিণ দিনাজপুরে