Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মধুকৃষ্ণ ত্রয়োদশীর লগ্নে বলবেন প্রধানমন্ত্রী, ঠাকুরনগরে পিছিয়ে গেল মোদীর ভাষণ

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত ছিল বিকেল সাড়ে চারটে। পিছিয়ে গিয়ে হল রাত ন'টা। আজ ঠাকুরনগরে মতুয়া সমাবেশে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অফিস ঠিক করেছিল নরেন্দ্র মোদী বিকেল সা

মধুকৃষ্ণ ত্রয়োদশীর লগ্নে বলবেন প্রধানমন্ত্রী, ঠাকুরনগরে পিছিয়ে গেল মোদীর ভাষণ

শেষ আপডেট: 29 March 2022 11:05

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত ছিল বিকেল সাড়ে চারটে। পিছিয়ে গিয়ে হল রাত ন'টা। আজ ঠাকুরনগরে মতুয়া সমাবেশে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অফিস ঠিক করেছিল নরেন্দ্র মোদী বিকেল সাড়ে চারটেয় বলবেন।

কিন্তু মতুয়া সম্প্রদায়ের তরফে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্য লগ্নে যেন তিনি বক্তব্য রাখেন। সেই লগ্ন পড়ছে রাত ন'টায়। তাই ন'টায় বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন, এমনটাই জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ঠাকুরনগর মেলা স্থল এবং আশেপাশে বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে।

আরও পড়ুন: রুজিরা, মেনকাকে আবার ডাকল ইডি, কয়লাতদন্তে 'রাজধানী'র গতি

পঞ্জিকা মতে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে মধুকৃষ্ণ ত্রয়োদশী বলা হয়। শাস্ত্রে চৈত্র মাসকে মধুমাস গণ্য করা হয়ে থাকে।

এ চৈত্র বা মধু মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে শতভিষা নক্ষত্রের যোগ হলে তখন বারুণীযোগ উপস্থিত হয়। শতভিষা নক্ষত্রের আরেক নাম বরুণ। তাই শতভিষা নক্ষত্র তথা বরুণ নক্ষত্রের প্রাধান্যতা বিধায় বরুণ নক্ষত্রের নামানুসারে এ যোগকে বারুণীযোগও বলাহয়। তিথি, নক্ষত্র, যোগ ও বারের যোগাযোগের ভিত্তিতে এ যোগটি বারুণী, মহাবারুণী ও মহামহাবারুণী বলে খ্যাত।


```