Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নন্দিনীকে রাজভবন থেকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি, পাঠানো হল বাবুলের দফতরে

দ্য ওয়াল ব্যুরো: ১৩ ফেব্রুয়ারি থেকে টানাপড়েন চলছিল। অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সরানোর বিজ্ঞপ্তি জারি হল। তাঁকে পাঠানো হল পর্যটন দফতরের (Tourism Department) প্রধান সচিব (Pr

নন্দিনীকে রাজভবন থেকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি, পাঠানো হল বাবুলের দফতরে

শেষ আপডেট: 15 February 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো: ১৩ ফেব্রুয়ারি থেকে টানাপড়েন চলছিল। অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সরানোর বিজ্ঞপ্তি জারি হল। তাঁকে পাঠানো হল পর্যটন দফতরের (Tourism Department) প্রধান সচিব (Principal Secretary) করে।

রাজ্যপালই নবান্নের কাছে নন্দিনীকে সরানোর বিষয়ে নোট পাঠিয়েছিলেন। ওই এক লাইনের একটি নোটই গত কয়েকদিনের বাংলার রাজনীতির কেন্দ্র হয়ে গিয়েছিল। কিন্তু রাজভবনের ওই নোট পাওয়ার পরেও বিষয়টি নিয়ে নবান্ন কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল। অবশেষে নন্দিনীকে রাজভবন থেকে পাঠানো হল পর্যটন দফতরে।

তবে রাজ্যপালের প্রধান সচিব হিসেবে কোন আমলাকে পাঠানো হছে তা বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত স্পষ্ট নয়। নবান্নের একটি সূত্রের বক্তব্য, তিনটি নাম সরকারের পক্ষ থেকে রাজভবনকে জানানো হয়েছে, কিন্তু রাজ্যপাল এখনও তাঁর মতামত জানাননি। ফলে নন্দিনীকে সরানোর বিষয়টি চূড়ান্ত হলেও রাজভবনে সিভি আনন্দ বোসের প্রধান সচিব হয়ে কে যাবেন তা স্পষ্ট হয়নি।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে নবান্ন তথা মুখ্যমন্ত্রীর যে সখ্য বা সমন্বয় তৈরি হয়েছিল তাতে অনেকেই মনে করেছিলেন, ধনকড় জমানার ইতি পড়ে গিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা বারবার বলছিলেন, রাজ্যপালকে ভুল পথে পরিচালিত করছেন তাঁর প্রিন্সিপ্যাল সচিব নন্দিনী চক্রবর্তী। দেখা যায় হাতেখড়ি, জেভিয়ার্সের বক্তৃতার পর যে ধারাবাহিকতা চলছিল তার কিছুটা ছন্দপতন হয়। যা দেখে মঙ্গলবার সাগরদিঘিতে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'আমি এটা এনজয় করছি। বেশ ভাল লাগছে।'

তৃণমূল অবশ্য এখনই এটা নিয়ে রাজভবন বা রাজ্যপালের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানাচ্ছে না। শাসকদলের মুখপাত্র নন্দিনীকে সরানোর প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'এটা একেবারেই প্রশাসনিক বিষয়। এ নিয়ে দলের কিছু বলার নেই।'

এরা চেসেস্কু, হিটলারের থেকেও এক কাঠি উপরে: বিবিসির অফিসে আয়কর হানা নিয়ে গর্জে উঠলেন মমতা


```