Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের জেল হেফাজতের নির্দেশ, মিলল না জামিন

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন নাকচ হয়ে গেল নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহেরের (Nandigram Tmc leader Abu Taher)। মঙ্গলবার হলদিয়া আদালতে তাঁকে হাজির করিয়েছিল সিবিআই। বিচারক জামিনের আবেদেন নাকচ করে ১ দিনের পুলিশি

নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের জেল হেফাজতের নির্দেশ, মিলল না জামিন

শেষ আপডেট: 19 September 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন নাকচ হয়ে গেল নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহেরের (Nandigram Tmc leader Abu Taher)। মঙ্গলবার হলদিয়া আদালতে তাঁকে হাজির করিয়েছিল সিবিআই। বিচারক জামিনের আবেদেন নাকচ করে ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল অর্থাৎ ফের বুধবার আবু তাহেরকে আদালতে হাজির করবে সিবিআই।

একুশের বিধানসভা নির্বাচন থেকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। একাধিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল আবু তাহেরের (Nandigram Tmc leader Abu Taher)। দেবব্রত মাইতি হত্যা মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত আবু তাহেরের খোঁজ না পেয়ে সম্প্রতি তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  

আদালত সূত্রের খবর, ধৃতকে এদিন আদালতে তোলা হলে সিবিআইয়ের তরফে নতুন করে হেফাজতে চাওয়ার কোনও আবেদন জানানো হয়নি। তবে জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। এরপরই জামিন নাকচ করে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

আচমকা আবু তাহেরের আত্মসমর্পণের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আচমকা কেন আত্মসমর্পণ করলেন আবু তাহের? তা নিয়ে রাজনৈতিক মহলে ঘুরছে নানা মত। একাংশ ঘটনার নেপথ্যে শাসকের গোষ্ঠী কোন্দল দেখছেন। অপর আরেকটি অংশের মতে, বিশেষ কোনও আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আবু।  

যদিও ভোট হিংসা মামলা প্রসঙ্গে আগেই আবু তাহের দাবি করেছিলেন, “রাজনৈতিক কারণেই তাঁর নাম যুক্ত করা হয়েছে।” এদিন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ২০০৭ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। নন্দীগ্রামের জমি আন্দোলনের তৃণমূলের স্থানীয় নেতাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন আবু তাহের।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও মেলেনি বাবার চাকরি, অন্যের দোকানে কাজ করেন অনাথ প্রভাত


```