Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নন্দীগ্রামে পঞ্চায়েত মিটতেই পুরনো আইসিকে ফেরানো হল, ভোটের আইসি ফিরলেন ডিআইবিতে

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে (Nandigram PS) ভোট পর্ব মিটে যেতেই থানার পুরনো আইসি (Nandigram IC) সুমন রায়চৌধুরীকে ফিরিয়ে আনা হল। পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের ঠিক আগে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) এই ইনস্পপেক্টরকে ছুটিতে পাঠা

নন্দীগ্রামে পঞ্চায়েত মিটতেই পুরনো আইসিকে ফেরানো হল, ভোটের আইসি ফিরলেন ডিআইবিতে

শেষ আপডেট: 12 July 2023 06:41

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে (Nandigram PS) ভোট পর্ব মিটে যেতেই থানার পুরনো আইসি (Nandigram IC) সুমন রায়চৌধুরীকে ফিরিয়ে আনা হল। পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের ঠিক আগে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) এই ইনস্পপেক্টরকে ছুটিতে পাঠানো হয়েছিল। জেলা পুলিশের নির্দেশে, মঙ্গলবার অনেক রাতে পুনরায় নন্দীগ্রাম থানার দায়িত্ব নিয়েছেন সুমন রায়চৌধুরী। তাঁর স্থানে যে অফিসারকে আনা হয়েছিল, সেই কাশীনাথ চৌধুরীকে ফেরানো হয়েছে তাঁর পুরনো জায়গা ডিআইবি তথা জেলা গোয়েন্দা বিভাগে।

পঞ্চায়েতে ভোট গ্রহণের ঠিক আগে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) আইসি বদল নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আইসি সুমন রায়চৌধুরীর (Suman Roy Chowdhury) পরিবর্তে কাশীনাথ চৌধুরীকে নিয়ে আসতেই স্থানীয় বিধায়ক বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ভোটের কারচুপির বন্দোবস্ত শুরু হয়ে গেল। কিন্তু জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছিল যে, শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন সুমনবাবু। সে জন্য তাঁকে ১৫ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সেই ১৫ দিন না কাটতেই সুমনবাবু কাজে ফেরায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।

পঞ্চায়েত ভোটে এবার সবার নজর ছিল নন্দীগ্রামের উপর। নন্দীগ্রামে দুটি ব্লক মিলিয়ে ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে ৯টিতে জিতেছে বিজেপি। তৃণমূল ৬টিতে এবং বাকি দুটি ত্রিশঙ্কু হলেও শেষমেশ জোড়াফুলের দিকেই ঝুঁকে রয়েছে। তবে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপি যথাক্রমে ৩টি ও ২টি আসনে জিতেছে।

প্রসঙ্গত, এগরায় বিস্ফোরণ কাণ্ডের পরও আইসি বদল করা হয়েছিল। সেখানকার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হয়েছিল হুগলি (Hooghly) গ্রামীণ পুলিশ জেলায়। মৌসমের স্থানে আইসি হয়েছিলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলায় সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী।

ভাঙড়ে তিনজনের মৃত্যু, হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা


```