Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ব্যাঙ্কে গেছিল নদিয়ার তিন বোন, পাঁচদিন পরেও বাড়ি ফেরেনি! দুশ্চিন্তায় কাঁটা পরিবার

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়েছিল তিন কিশোরী। তারপর আর তারা ফেরেনি। নদিয়ার চাকদহ থানার দুধকুমার এলাকাতে সেই ঘটনা ঘটে, গত ৪ তারিখ থেকে এখনও অবধি তাদের কোনও হদিশ মেলেনি। জানা গিয়েছে ওই তিন নাবালিকা বিষ্ণুপুর গার্লস হাই স

ব্যাঙ্কে গেছিল নদিয়ার তিন বোন, পাঁচদিন পরেও বাড়ি ফেরেনি! দুশ্চিন্তায় কাঁটা পরিবার

শেষ আপডেট: 9 January 2022 08:10

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়েছিল তিন কিশোরী। তারপর আর তারা ফেরেনি। নদিয়ার চাকদহ থানার দুধকুমার এলাকাতে সেই ঘটনা ঘটে, গত ৪ তারিখ থেকে এখনও অবধি তাদের কোনও হদিশ মেলেনি। জানা গিয়েছে ওই তিন নাবালিকা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তারা সম্পর্কে খুড়তুতো, জ্যাঠতুতো বোন। কোথায় গেল তিন মেয়ে? ভেবেই পাচ্ছে না পরিবার। মেয়েরা বাড়িতে না ফেরায় গত ৫ তারিখ চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। তারপরও বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন সকলে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি ওই তিন কিশোরীর। জানা গিয়েছে, চাকদহ থানা এলাকার বিষ্ণুপুরের একটি ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল কিশোরীরা। দীর্ঘক্ষণ না ফেরায় তাদের মোবাইল ফোনে ফোন করা হলে ফোনগুলোও সুইচড অফ্ বলে। এতেই প্রবল দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। নিখোঁজ কিশোরীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ কন্যাদের অভিভাবকদের তরফ থেকে জানানো হয়, দুষ্কৃতীদের হাতে পড়ে গেলেও মেয়েরা যাতে সুস্থ শরীরে, বাড়ি ফিরে আসতে পারে সেটুকুই কামনা করছেন।

```