Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পুজোয় রাজ্যের নিরাপত্তায় জোর, ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম নবান্নে

দ্য ওয়াল ব্যুরো:‌ এবার পুজোয় কোনও কোভিডবিধি নেই। দু’‌বছর পর নির্দ্বিধায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে রাজ্যবাসী। তাই নিরাপত্তাও থাকছে জোরদার। নবান্নের (Nabanna) তরফে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পুজোয় যাতে

পুজোয় রাজ্যের নিরাপত্তায় জোর, ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম নবান্নে

শেষ আপডেট: 27 September 2022 13:00

দ্য ওয়াল ব্যুরো:‌ এবার পুজোয় কোনও কোভিডবিধি নেই। দু’‌বছর পর নির্দ্বিধায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে রাজ্যবাসী। তাই নিরাপত্তাও থাকছে জোরদার। নবান্নের (Nabanna) তরফে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পুজোয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য বদ্ধপরিকর নবান্ন।

নবান্নের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দ্বাদশী, লক্ষ্মীপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত থাকবে কড়া নিরাপত্তা। ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম থেকে চোখ থাকবে নবান্নের। কবে কে দায়িত্বে থাকবেন, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নবান্ন। ৩০সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পুজোর ছুটি থাকবে (Durga puja 2022)। এই সময় নবান্নে খোলা থাকবে কন্ট্রোল রুম। দুটো শিফটে কর্মীরা ডিউটিতে থাকবেন। সকাল ৮ থেকে রাত ৮টা ও রাত ৮ টা থেকে সকাল ৮টা দুই শিফট চলবে।

কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২২১৪ ৫৬৬৪

জেলা ও রাজ্যের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছুটির মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তর্পণ বিতর্ক:‌ বিমানকে পাল্টা মদনের, ‘‌আপনি বিধানসভার স্পিকার, তৃণমূলের নন’‌


```