Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Nabanna: এবার গমগম করবে সরকারি দফতর, নির্দেশিকা দিয়ে জানাল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: কোভিডক্ষত কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা (Nabanna)। একে একে উঠে গেছে বিধিনিষেধের বেড়াজাল। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবহণ, সবটাই আবার আগের ছন্দে ফিরেছে। এবার সরকারি চাকুরিজীবীদের দৈনিক হাজিরাও আগের মতো করে দেও

Nabanna: এবার গমগম করবে সরকারি দফতর, নির্দেশিকা দিয়ে জানাল নবান্ন

শেষ আপডেট: 5 April 2022 13:33

দ্য ওয়াল ব্যুরো: কোভিডক্ষত কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা (Nabanna)। একে একে উঠে গেছে বিধিনিষেধের বেড়াজাল। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবহণ, সবটাই আবার আগের ছন্দে ফিরেছে। এবার সরকারি চাকুরিজীবীদের দৈনিক হাজিরাও আগের মতো করে দেওয়া হল।

আরও পড়ুন: জাতীয় সুরক্ষা নিয়ে 'ভুয়ো' তথ্য সম্প্রচার! ২২টি ইউটিউব চ্যানেল 'ব্লক' করল কেন্দ্র

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে, আগের চেয়ে তা অনেকটাই স্বাভাবিক। তাই এখন থেকে সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের নিয়মিত হাজিরা দিতে হবে। আগের মতো রোজ কাজে যোগ দিতে হবে। তবে কঠোরভাবে মেনে চলতে হবে কোভিডের যাবতীয় সতর্কতা। ফলে এবার থেকে আবার আগের মতো গমগম করবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরগুলি।

এতদিন সরকারি দফতরে নিয়মিত হাজিরা দিতে হচ্ছিল না কর্মীদের। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হচ্ছিল। কত শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ চলবে তা বেঁধে দেওয়া হয়েছিল। সেই বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। তাই এবার নতুন নির্দেশিকা দিয়ে দিল সরকার। এবার থেকে আগের মতোই নিয়মিত সকল কর্মীকে অফিসে হাজিরা দিতে হবে।


```