Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রেললাইনের ধারে উদ্ধার মা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ, মালদহে সাতসকালে রক্তাক্ত দৃশ্য

মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায় রেললাইনের ধারে মা-মেয়েক দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ দুটি এতটাই ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে যে তাঁদের চেনার উপায় নেই।

রেললাইনের ধারে উদ্ধার মা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ, মালদহে সাতসকালে রক্তাক্ত দৃশ্য

শেষ আপডেট: 29 December 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: রেললাইনের ধার থেকে উদ্ধার মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার সকালে মালদহে রেললাইনের ধারে দুটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে  জিআরপি-কে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মা ও মেয়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

ঘটনাটি মালদহের কৃষ্ণপল্লী এলাকার। সেখানেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায় রেললাইনের ধারে দেহ দুটি পড়ে থাকতে দেখা যায়। রেল পুলিশের দাবি, ওই মহিলার বয়স প্রায় ২৭ বছর এবং মেয়েটির বয়স প্রায় ৬ বছর। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি এতটাই ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে যে তাঁদের চেনার উপায় নেই। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

ঘটনাটি কখন ঘটেছে, তা কেউ বলতে পারছেন না। তবে মহিলা তাঁর সন্তানকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান স্থানীয়দের। আবার কারও সন্দেহ, কোথাও খুন করে মহিলা ও তাঁর সন্তানকে রেললাইনের ধারে রেখে দেওয়া হতে পারে! সমস্ত বিষয়েই খতিয়ে দেখছে পুলিশ। মহিলা ও শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে।


```