Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Murshidabad: কান্দির শ্মশানে যুবককে জুতো মুখে ঘোরালেন ওঝা! ঝাড়ফুঁক দেখতে ভিড় জমে গেল

দ্য ওয়াল ব্যুরো: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যে বিজ্ঞানের আলো পৃথিবীর সব প্রান্তে পৌঁছয়নি, আজ মুর্শিদাবাদের (Murshidabad) একটি ঘটনা সেই কথাই ফের প্রমাণ করল। ওঝার নিদান মেনে জুতো মুখে নিয়ে হামাগুড়ি দিলেন এক যুবক। পাশে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা

Murshidabad: কান্দির শ্মশানে যুবককে জুতো মুখে ঘোরালেন ওঝা! ঝাড়ফুঁক দেখতে ভিড় জমে গেল

শেষ আপডেট: 31 May 2022 14:56

দ্য ওয়াল ব্যুরো: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যে বিজ্ঞানের আলো পৃথিবীর সব প্রান্তে পৌঁছয়নি, আজ মুর্শিদাবাদের (Murshidabad) একটি ঘটনা সেই কথাই ফের প্রমাণ করল। ওঝার নিদান মেনে জুতো মুখে নিয়ে হামাগুড়ি দিলেন এক যুবক। পাশে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। আর চলছে ঝাড়ফুঁক।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দির চৌতপুর বেলতলা শ্মশানে। আশেপাশের এলাকার বাসিন্দারা সাক্ষী ছিলেন এই অবৈজ্ঞানিক কাণ্ডের। তাঁদের মধ্যেই কেউ ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপর থেকেই ভাইরাল সেই ভিডিওটি। ছি ছি করছেন নেটিজেনরাও। আধুনিক যুগে এখনও একাংশ মানুষ কুসংস্কারের কালো ছায়ায় আচ্ছন্ন। এই ঘটনা যেন তারই জ্বলন্ত উদাহরণ।

আরও পড়ুন: হলুদ রঙের বিরল সাপ ঘুরে বেড়াচ্ছে বাড়িতে! ক্যানিংয়ের গ্রামে হইহই রইরই কাণ্ড

জানা গিয়েছে, সোমবার শ্মশানের পাশে এক বাবার দরবারে নিয়ে আসা হয় এই যুবককে। পেশায় সবজি বিক্রেতা ওই যুবক নাকি বছরখানেক ধরেই অসুস্থ। তাঁর পরিবারের দাবি, ডাক্তার দেখিয়ে কোনও লাভ হয়নি। তাই বাড়ির ছেলেকে সুস্থ করতে সাধুবাবার শরণাপন্ন হয়েছেন তাঁরা।

সাধুবাবার নিদান, যুবকের উপর ভর করেছে অশরীরী আত্মা। তাই তাকে টেনে বের করতে সেই যুবককে জুতো মুখে নিয়ে বটগাছের তলায় ঘোরালেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা। কেউ কেউ সাধুবাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করারও কথা বলেছেন।


```