Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Murshidabad Gas Leak: লালবাগে গ্যাস লিক করে বিপত্তি, অসুস্থ অনেক

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের লালবাগে ক্লোরিন গ্যাসের সিলিন্ডার লিকে (Gas Leak) বড় দুর্ঘটনা ঘটল। সোমবার ওই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে লালবাগ মহকুমার রেজিস্ট্রি (Lalbag) অফিসে। সকাল সাড়ে এগারোটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। অসুস্থ ১৪ জনকে তড়িঘ

Murshidabad Gas Leak: লালবাগে গ্যাস লিক করে বিপত্তি, অসুস্থ অনেক

শেষ আপডেট: 16 May 2022 10:48

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের লালবাগে ক্লোরিন গ্যাসের সিলিন্ডার লিকে (Gas Leak) বড় দুর্ঘটনা ঘটল। সোমবার ওই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে লালবাগ মহকুমার রেজিস্ট্রি (Lalbag) অফিসে। সকাল সাড়ে এগারোটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। অসুস্থ ১৪ জনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

কীভাবে ঘটল এমন ঘটনা? (Murshidabad Gas Leak)

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার সেমিনার হল মাঠে একটি জলের ট্যাঙ্ক রয়েছে। ট্যাঙ্কটি ভেঙে গিয়েছিল। তাই পিএইচই দফতর থেকে সারানো হচ্ছিল ওই ট্যাঙ্ক। সোমবার সকালে ট্যাঙ্ক সারানোর কাজ চলছিল। সেই সময় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশে পাশে লোকেদের চোখ জ্বালা করতে শুরু করে। শ্বাসকষ্ট হয়। সেই সময় কারণ জানতে ট্যাঙ্ক সারানো জায়গায় উপস্থিত হন। জেসিবি মেশিনের কাছে ছিল একটি সিলিন্ডার। বাসিন্দারা বুঝতে পারেন সিলিন্ডারটি লিক করেছে।

এক ব্যক্তির শেষকৃত্যে গিয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা। তাঁকে বিষয়টি জানিয়ে ফোন করতেই ঘটনাস্থলে ছুটে যান মেহেদি আলম। তিনি জানিয়েছেন, কী গ্যাস লিক করেছে তিনি জানেন না। তবে বেশ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনদুপুরে ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি! আহত দুই


```