
শেষ আপডেট: 12 May 2022 08:19
দ্য ওয়াল ব্যুরো: সুইচবোর্ড থেকে মোবাইল চার্জার (Mobile Charger) খুলতে গিয়ে বিপত্তি। তড়িদাহত (Murshidabad Electrocution) হয়ে মৃত্যু হল চার বছরের শিশুর (Child Death) । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার খলিলাবাদ মাঠপাড়া এলাকায়। মৃত শিশুর নাম ইয়ামিন শেখ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাশের বাড়িতে খেলতে গিয়েছিল ছোট্ট ইয়ামিন। বন্ধুরাও ছিল সেখানে। বন্ধুর বাড়িতে খেলা করতে করতে একটি মোবাইলফোন দেখতে পায় সে। মোবাইল ফোনটি চার্জে বসানো ছিল। সেই সময় ইলেকট্রিক বোর্ড থেকে মোবাইলের চার্জারটি খুলতে যায় অবোধ ওই শিশু। তাতেই ঘটে যায় বিপত্তি। তড়িদাহত হয় সে। শিশুটির চিৎকার শুনে ছুটে আসে বাড়ির সদস্যরা। কোনও রকমে ইয়ামিনকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুকুরে স্নানের সময় কানে ঢুকল মৌরলা মাছ! জ্যান্ত বের করে আনলেন ডাক্তারবাবুরা
একরত্তি শিশুর এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল হরিহরপাড়া থানার পুলিশ।