Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উত্তপ্ত সামশেরগঞ্জে গ্রেফতার তৃণমূল নেতা, কাউন্সিলরকে লাথি মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে মুর্শিদাবাদের (Murshidabad) দুই কেন্দ্রে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণই ছিল। বেলা গড়াতেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলল জঙ্গিপুর ও সামশেরগঞ্জ দুই কেন্দ্র থেকেই। সামশেরগঞ্জে (Samsherganj) বুধবার রাতে তৃণমূল (TMC) কর্

উত্তপ্ত সামশেরগঞ্জে গ্রেফতার তৃণমূল নেতা, কাউন্সিলরকে লাথি মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

শেষ আপডেট: 30 September 2021 07:20

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে মুর্শিদাবাদের (Murshidabad) দুই কেন্দ্রে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণই ছিল। বেলা গড়াতেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলল জঙ্গিপুর ও সামশেরগঞ্জ দুই কেন্দ্র থেকেই। সামশেরগঞ্জে (Samsherganj) বুধবার রাতে তৃণমূল (TMC) কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। এ দিন সকালে বুথে বুথে ঝামেলার খবর পাওযা গেছে। তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠেছে, অন্যদিকে বুথে ভোটারদের প্রভাবিত করা ও অশান্তি বাঁধানোর অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ভোট শুরু হওয়ার পরে সকালের দিকে সামশেরগঞ্জে তৃণমূল বুথ অফিসের সামনে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এই নিয়ো কমিশনে রিপোর্টও পাঠানো হয়। যদিও নকল ইভিএমের বিষয়টি মানতে রাজি হয়নি কমিশন। এদিকে সামশেরগঞ্জে ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কো-অর্ডিনেটর হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ ওঠে। শাসক দলের দাবি, হাবিবুরকে লাথি মেরে সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। একদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যখন এমন অভিযোগে গোটা এলাকা সরগরম, তখন ধূলিয়ান পুরসভারই ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ ওঠে। শাসক দলের দাবি, ওই ওয়ার্ডের ২৭,২৮ ও ২৯ নম্বর বুথে বিরোধীরা ঝামেলা করছে। তৃণমূল কাউন্সিলর মুক্তা কবিরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁর নিরাপত্তার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। সামসেরগঞ্জে বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করা ও অশান্তি বাঁধানোর জন্য জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হককে গ্রেফতারও করেছে পুলিশ। জঙ্গিপুরে অশান্তির তেমন কোনও খবর নেই। ভোটের দিন সকালে বুথ পরিদর্শন সেরে বাড়ি ঢোকার মুখে বিজেপি প্রার্থী সুজিত দাসের সঙ্গে দেখা হয় তৃণমূল প্রার্থী জাকির হোসেনের। দেখা করে কুশল বিনিময় করেছেন দু’জনে। গতকাল রাতেই সামশেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল। পাকুড়িয়া এলাকায় তৃণমূল কর্মী জিয়ারুল রহমানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল হক বলেছেন, “কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের ভাইপো আনারুল বিশ্বাস(বিপ্লব)। জানিয়েছেন, এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কংগ্রেস চেষ্টা করেও কিছু করতে পারবে না। আমার কর্মীরা ধর্মীয় রীতি মেনে আমাকে সালাম দিয়েছেন। সেটাকে কংগ্রেস কর্মীরা প্রভাবিত করার চেষ্টা করছে।” পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```