Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পরকীয়া কাণ্ডে খুন হয়ে গেলেন হাওড়ার বুদ্ধেশ্বর! দেহ মিলল ঝাড়খণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হল এক ব্যক্তিকে। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন। তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ, বুদ্ধেশ্

পরকীয়া কাণ্ডে খুন হয়ে গেলেন হাওড়ার বুদ্ধেশ্বর! দেহ মিলল ঝাড়খণ্ডে

শেষ আপডেট: 26 January 2022 08:45

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হল এক ব্যক্তিকে। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন। তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ, বুদ্ধেশ্বর সাউকে তাঁর পরিচিতরাই খুন করেছে। জানা গেছে, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সঙ্গে বিবাহ বহির্ভূত ভালবাসার সম্পর্ক ছিলো বুদ্ধেশ্বরের। যা নিয়ে অশান্তি চলছিল। মৃতের স্ত্রী জানান, গত বুধবার বাপের বাড়িতে ছিলেন তিনি। রাতে একটি অডিও ম্যাসেজ আসে তাঁর মোবাইলে। সেই মেসেজে তার স্বামী জানান, "মেরা জান খতরে মে হায়"। এরপর থেকেই আর যোগাযোগ করা যায়নি বুদ্ধেশ্বরের সঙ্গে। তিনদিন আগে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুদ্ধেশ্বরকে গাড়ি করে উঠিয়ে নিয়ে গেছিল বিশ্বনাথ সাউ ও তাঁর দুই আত্মীয় পঙ্কজ সাউ ও সুনীল সাউ। অভিযোগ পেতেই হাওড়ার বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। জানা গেছে, গাড়ির মধ্যেই শ্বাসরোধ করে খুন করে বুদ্ধেশ্বরকে ঝাড়খণ্ডে তোপচাচিতে নির্জন এলাকায় ফেলে দিয়ে আসা হয়। খবর যেতেই সেখানকার পুলিশ দেহ উদ্ধার করেছে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে লিলুয়া থানার পুলিশ।

```