Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পান্ডুয়ায় গাড়িচালক খুনে ধৃতকে দফায় দফায় জেরা, খোঁজ চলছে খুনে ব্যবহৃত অস্ত্রের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়া (Pandua) জিটি রোডে গাড়ি চালককে গুলি করে খুনের ঘটনায় ধৃত (murder accused) বিশাল সিংকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হচ্ছে। বিশালের সঙ্গী আরও তিন দুষ্কৃতী এখনও অধরা। তাদের খোঁজ পেতে ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধ

পান্ডুয়ায় গাড়িচালক খুনে ধৃতকে দফায় দফায় জেরা, খোঁজ চলছে খুনে ব্যবহৃত অস্ত্রের

শেষ আপডেট: 22 February 2023 06:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়া (Pandua) জিটি রোডে গাড়ি চালককে গুলি করে খুনের ঘটনায় ধৃত (murder accused) বিশাল সিংকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হচ্ছে। বিশালের সঙ্গী আরও তিন দুষ্কৃতী এখনও অধরা। তাদের খোঁজ পেতে ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা (interrogated) করতে চায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিহারের আরার বাসিন্দা বিশাল। তার বিরুদ্ধে খুন ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে পান্ডুয়া থানায়। মঙ্গলবার পান্ডুয়া থেকে মগড়া থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করা হয় বিশালকে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। আরও জেরার জন্য এখন তাকে হেফাজতে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

মঙ্গলবার সাত সকালে পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় জিটি রোডের উপর গুলি করে খুন করা হয় গাড়িচালক উদয়ন বিশ্বাসকে। পূর্ব বর্ধমানের কালনা গেট খাঁপুকুর পূর্বপাড়ার বাসিন্দা উদয়ন তাঁর আট সিটের গাড়ি ভাড়া খাটাতেন। নিজেই চালাতেন সেই গাড়ি। অন্যদিনের মতোই মঙ্গলবার সকালে বর্ধমান স্টেশন লাগোয়া গাড়ির স্ট্যান্ডে ভাড়ার অপেক্ষায় ছিলেন। এই সময় চার দুষ্কৃতী ব্যান্ডেল যাওয়ার জন্য তাঁর গাড়ি ভাড়া করে। বর্ধমান-হুগলি সীমানায় পান্ডুয়ার বোরাগড়ির কাছে উদয়নকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে খুন করে।

এরপর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের নাকায় ধরা পরে যায় এক দুষ্কৃতী। গাড়ি ফেলে চম্পট দেয় বাকি তিনজন। এই তিনজনের খোঁজ পেতে এখন জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টে ১৫ লাখ, ফ্রিজ করল সিবিআই


```