Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

যুবককে খুনে অভিযুক্ত বৃদ্ধ, জেল খেটে বাড়ি ফিরতেই কুপিয়ে মারল নিহত যুবকের পরিবার

দ্য ওয়াল ব্যুরো: খুনের দায়ে অভিযুক্ত (Murder Accused) যুবক জামিনে বাড়ি ফিরতেই তাকে কুপিয়ে খুন (Murdered) করল নিহতের পরিবার! জলপাইগুড়ি (Jalpaiguri) শহর-সংলগ্ন সুকান্ত নগর কলোনিতে দিনেদুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ জানিয়েছে, খুন হওয়া অভিযু

যুবককে খুনে অভিযুক্ত বৃদ্ধ, জেল খেটে বাড়ি ফিরতেই কুপিয়ে মারল নিহত যুবকের পরিবার

শেষ আপডেট: 26 June 2022 12:18

দ্য ওয়াল ব্যুরো: খুনের দায়ে অভিযুক্ত (Murder Accused) যুবক জামিনে বাড়ি ফিরতেই তাকে কুপিয়ে খুন (Murdered) করল নিহতের পরিবার! জলপাইগুড়ি (Jalpaiguri) শহর-সংলগ্ন সুকান্ত নগর কলোনিতে দিনেদুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ জানিয়েছে, খুন হওয়া অভিযুক্তর নাম দীনেশ বর্মন। তার বয়স ৭১।

স্থানীয় সূত্রের খবর, ২০২১ সালের অগস্ট মাসে পরকীয়ার অভিযোগে খুন হন ওই এলাকারই রাজা বসাক নামে এক যুবক। ঘটনায় মুল অভিযুক্ত ছিল দীনেশ বর্মন। এত দিন জেলে ছিল সে। দু'মাস আগে জেল থেকে ছাড়া পায়। তার পরে এতদিন সে ছিল আত্মীয়ের বাড়িতে। আজ, রবিবার দুপুরে পরিবার নিয়ে বাড়ি ফেরে দীনেশ।

অভিযোগ, তারা বাড়ি ফিরতেই হাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় রাজা বসাকের পরিবার। ঘরের ভিতরে কুপিয়ে খুন করা হয় দীনেশকে। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মারধরও করা হয় পরিবারের সদস্যদের। প্রতিবেশীদের চিৎকারে জানাজানি হয়, খবর যায় পুলিশে।

ঘটনাস্থলে এসে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজা বসাকের বাবা, ভাই-সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক। তাদের খোঁজ চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রাজা বসাকের পরিবারের মোবাইল ফোন এবং খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মারধর করত স্ত্রী, শ্বশুরবাড়ির লোকজনও চরম অশান্তি করে, অপমানে আত্মঘাতী যুবক! অভিযোগ কালনায়


```