Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মুনমুন সেনের খুব দুখ্ হয়েছিল, তৃণমূলই ছেড়ে দিলেন শ্রীমতী

দ্য ওয়াল ব্যুরো:২০১৯-এর লোকসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে সেদিন। খুব গরম। দুপুরবেলা যখন ফলাফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে, তখন দেখা গিয়েছিল আকাশি রঙের সুতির শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পরে আসানসোল লোকসভার গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন তৃণমূল প্

মুনমুন সেনের খুব দুখ্ হয়েছিল, তৃণমূলই ছেড়ে দিলেন শ্রীমতী

শেষ আপডেট: 18 April 2023 14:16

দ্য ওয়াল ব্যুরো:২০১৯-এর লোকসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে সেদিন। খুব গরম। দুপুরবেলা যখন ফলাফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে, তখন দেখা গিয়েছিল আকাশি রঙের সুতির শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পরে আসানসোল লোকসভার গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন তৃণমূল প্রার্থী শ্রীমতী দেববর্মা। বাংলা যাঁকে মুনমুন সেন (Munmun Sen) নামেই চেনে। মুনমুন তখন জেনেই গিয়েছেন তাঁর বিরুদ্ধে বিজেপির বাবুল সুপ্রিয় জিততে চলছেন। সেই সময়ে সাংবাদিকরা মুনমুনের গাড়ির সামনে গিয়ে প্রতিক্রিয়া চাইতেই তাঁর হাস্কি গলায় জবাব ছিল, ‘আমার খুব দুখ্ হয়েছে। তোমরা চলে যাও। চলে যাও বলে দিচ্ছি!’

বাবুল এখন বিজেপি ছেড়ে এসে তৃণমূলের মন্ত্রী। এদিকে মুনমুন সেন নিঃশব্দে তৃণমূলটাই (TMC) ছেড়ে দিলেন।

সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুনমুন। তাঁকে সাংবাদিকরা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করতেই মুনমুন জবাব দেন, ‘এই শোনো! আমি আর কোনও পার্টিতে নেই’।

অর্থাৎ মুনমুন তৃণমূল ছেড়ে দিয়েছেন। মাঝে জল্পনা তৈরি হয়েছিল তিনি ত্রিপুরায় গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন। ত্রিপুরা রাজবাড়ির ছেলে ভরত দেববর্মা তাঁর স্বামী। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা মুনমুনের সম্পর্কে দেওর হন। যিষ্ণু যদিও এবার ভোটে হেরে গিয়েছেন। তবে মুনমুন গেরুয়া শিবিরে নাম লেখাননি।

২০১৪-র ভোটে বাঁকুড়া থেকে মুনমুনকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও বাঁকুড়ায় বিজেপির এত রমরমা ছিল না। সেবার দীর্ঘদিনের সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়ে সংসদে গিয়েছিলেন মুনমুন। চোদ্দয় বাঁকুড়ায় জেতা মুনমুনের উনিশে আসন বদল করে দিয়েছিলেন দিদি। কিন্তু দ্বিতীয়বার হেরে যান। সেই মুনমুন জানিয়ে দিলেন, রাজনীতি থেকে তিনি এখন দূরে। অনেক দূরে।

মুকুলকে দিল্লিতে কেউ খুঁজে পাচ্ছে না, মোবাইল লোকেশন দেখে খোঁজ শুরু বিধাননগর পুলিশের


```