Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বাংলাতেও গণভোট হোক, মমতার সরকারই পড়ে যাবে: মুকুল রায়

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাঁর আন্দোলনকে আরও তীব্র করে তুলে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ ব্যাপারে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। বিজেপি বা তৃণমূল নয়, রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে হোক সেই ভোট। মমতা বন্দ্যোপাধ্

বাংলাতেও গণভোট হোক, মমতার সরকারই পড়ে যাবে: মুকুল রায়

শেষ আপডেট: 20 December 2019 04:06

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাঁর আন্দোলনকে আরও তীব্র করে তুলে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ ব্যাপারে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। বিজেপি বা তৃণমূল নয়, রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে হোক সেই ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকেই পাল্টা হাতিয়ার করে হই হই করে নেমে পড়ল বিজেপি। দলের রাজ্য নেতা মুকুল রায় শুক্রবার বলেন, বাংলাতেও গণভোট হোক। দেখা যাবে কটা লোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে রয়েছেন। আজ ভোট হলে আজই পড়ে যাবে সরকার!

আরও পড়ুন: নাগরিকত্ব আইন: আমেরিকা বলল ভারতের নিজেদের ব্যাপার, মমতার দাবি রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে গণভোট

তৃণমূলনেত্রীর এই বক্তব্য নিয়ে গতকালই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মুখপাত্ররা বলেছেন, নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে তর্ক বিতর্ক দেশের মধ্যে হতেই পারে। সুপ্রিম কোর্টেও এই আইনের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। পরিণত গণতন্ত্রের সেটাই নিয়ম। একমাত্র পাকিস্তানই বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

আরও পড়ুন: ঘৃণা নয়, ভালবাসা! পুলিশকে গোলাপ ফুল দিয়ে গান গেয়ে শোনাল দিল্লির প্রতিবাদী ছাত্রছাত্রীরা

জানা গিয়েছে, বাংলাতেও এ ব্যাপারে শুক্রবার থেকে তৃণমূলের বিরুদ্ধে প্রচার জোরদার করতে চাইছে বিজেপি। মুকুলবাবু বলেন,সংবিধানের শপথ নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা মুখ্যমন্ত্রী কীভাবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন সেটাই আশ্চর্যের। ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের কোথাও গণভোটের কথা নেই। এর থেকেই বোঝা যাচ্ছে, কতটা ভয় পেয়েছে তৃণমূল!তাৎপর্যপূর্ণ হল, তৃণমূলও এ ব্যাপারটা নিয়ে এখন ব্যাকফুটে। সূত্রের খবর, গতকাল ধর্মতলার সভায় ওই দাবি তোলার পর সন্ধ্যা থেকেই তৃণমূলের মুখপাত্রদের কাছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে ফোন যায়। সবাইকে বলে দেওয়া হয়, এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কেউ কোনও প্রতিক্রিয়া বা ব্যাখ্যা যেন না দেন।

আরও পড়ুন: পুলিশের গুলিতে ম্যাঙ্গালোরে নিহত দুই বিক্ষোভকারী! বাড়ছে মৃত্যু, কার্ফু জারি একাধিক শহরে, বন্ধ ইন্টারনেট

কিন্তু তা না হয় হল, দলের মধ্যে এখন কৌতূহলের বিষয় কেন নেত্রী এই দাবি তুললেন! এর নেপথ্যে তাঁর ভাবনা কী! দলের এক নেতার কথায়, এক সময়ে শেখ আবদুল্লাহ কাশ্মীরে গণভোট করানোর দাবি তুলতেন। গণভোটের প্রস্তাব শুনেই সংখ্যালঘুদের অনেকের মাথায় প্রথমে কাশ্মীরের কথা মনে পড়ে। হতে পারে সেকারণেই বলেছেন দিদি।

আরও পড়ুন: অহিংস প্রতিবাদের অনন্য উদাহরণ কলকাতা! এনআরসি-র বিরুদ্ধে বেনজির মিছিল, হাঁটলেন কয়েক হাজার মানুষ

আবার দলের অন্য কয়েক জন নেতার মতে, উনিশের লোকসভা নির্বাচনে দেশের মোট ভোটারের ৩৮ শতাংশের ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। অর্থাৎ ৬২ শতাংশ ভোটার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। সুতরাং বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গড়লেও দেশের বেশিরভাগ মানুষই তাদের বিরুদ্ধে। নাগরিকত্ব আইন নিয়ে গণভোট হলে স্বাভাবিক ভাবেই বিজেপির পরাস্ত হওয়ার কথা। সম্ভবত, এই অঙ্কটা মাথায় নিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছিলেন মমতা। কিন্তু তিনি তা ব্যাখ্যা করেননি।

আরও পড়ুন: পরীক্ষা বয়কট করে ছাত্র আন্দোলন, সুযোগ মিলবে না আগামী সেমেস্টারে! ঘোষণা জেএনইউ কর্তৃপক্ষের

এদিকে আজ শুক্রবার দুপুরে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা। বিকেলে পার্ক সার্কাস ময়দানে তাঁর সভাও রয়েছে। এখন দেখার তিনি এ বিষয়ে আজ কিছু বলেন কিনা!

```