Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গ্রামের মন্দিরে পুজো দিয়ে মহরমের লাঠি খেলায় মাতেন উভয় সম্প্রদায়, জলপাইগুড়িতে সম্প্রীতির ছবি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শনিবার ছিল মহরম (Muharram)। এদিনে প্রতি বছর সম্প্রীতির ছবি উঠে আসে জলপাইগুড়ির (Jalpaiguri) পাহাড়পুর গ্রামপঞ্চায়েত কারবালার মাঠে। মন্দিরে পুজো দিয়ে এরপর হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মহরমের লাঠি খেলায় মাতে

গ্রামের মন্দিরে পুজো দিয়ে মহরমের লাঠি খেলায় মাতেন উভয় সম্প্রদায়, জলপাইগুড়িতে সম্প্রীতির ছবি

শেষ আপডেট: 30 July 2023 15:44

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শনিবার ছিল মহরম (Muharram)। এদিনে প্রতি বছর সম্প্রীতির ছবি উঠে আসে জলপাইগুড়ির (Jalpaiguri) পাহাড়পুর গ্রামপঞ্চায়েত কারবালার মাঠে।

মন্দিরে পুজো দিয়ে এরপর হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মহরমের লাঠি খেলায় মাতেন মুসলিমরা। লোকমুখে কথিত আছে, বহু বছর আগে এক হিন্দু পরিবার এই জমিটিতে গ্রাম ঠাকুরের মন্দির নির্মাণ করে জমিটি মন্দির কমিটির হাতে তুলে দেয়।

সেইসময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মহরম খেলার মাঠ ছিল না। তাই মহরম উদযাপন জন্য স্থানীয় মন্দির কমিটির কাছে মাঠটি চেয়ে ছিল মুসলিমরা। সেখান থেকে অনুমতি পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য মহরমের দিন গ্রাম ঠাকুরের পুজো দিয়ে মহরমে লাঠি লেখা শুরু করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই দিনেও স্থানীয় হিন্দুরাও এই লাঠি খেলায় সামিল হয়েছিলেন। সেই থেকে এই রেওয়াজ আজও চলে আসছে।

(Muharram)শনিবার মহরমের দিন পরম্পরা মেনে গ্রাম ঠাকুরের মন্দিরে দিনভর পুজো দেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। এরপর সন্ধ্যায় প্রথমে নীরবতা পালন করে করলেন মহরমে লাঠিখেলা।

বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন প্রধান কৃষ্ণ দাস। স্থানীয় পঞ্চায়েত বিমলা ছেত্রী রায় ও জেলাপরিষদের নব নির্বাচিত সদস্য প্রণয়িতা দাস। এদিন পাহাড়পুর কারবালা মহরম উৎযাপন কমিটির ডাকে সাড়া দিয়ে ১৪ টি দল লাঠি খেলায় অংশগ্রহণ করে।

মন্দিরের সেবাইত হরেন পাল বলেন, 'আমদের এখানে হিন্দু মুসলিম নিয়ে কোনও ভেদাভেদ নেই। আমরা এখানে সকলে মিলেমিশে থাকি। এই গ্রামে যে কোনও সম্প্রদায়ের মানুষেরা বিয়ে,অন্নপ্রাশন যাই হোকনা কেন সেই উপলক্ষে এই মন্দিরে পুজো দেন। মহরম উপলক্ষেও জাতিধর্ম নির্বিশেষে এখানে পুজো দেন স্থানীয়রা।'

মহরম কমিটির বিশেষ উপদেষ্টা মকবুল হোসেন বলেন, 'এই গ্রামে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। আমরা সকলে মিলেমিশে থাকি। তাই আমাদের মহরমের লাঠি খেলায় হিন্দুরাও অংশ গ্রহণ করেন।'

আরও পড়ুন: মাওবাদীরা অপহরণ করেছিল দুই পুলিশকর্মীকে, ১৪ বছর ধরে ছেলেদের ফেরার আশায় বৃদ্ধা মায়েরা


```