Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভোট গণনার দিন ময়নার বাঁশ বাগানে বিস্ফোরণ! বোমার আঘাতে উড়ে গেল হাত

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট গণনার দিনেও রাজ্যজুড়ে অব্যাহত হিংসা। পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) দিন ঘোষণার পর থেকে যে হানাহানি শুরু হয়েছিল, তা গণনার দিনেও জারি রইল। পূর্ব মেদিনীপুরের ময়নায় (Moyna) ভোট গণনার দ

ভোট গণনার দিন ময়নার বাঁশ বাগানে বিস্ফোরণ! বোমার আঘাতে উড়ে গেল হাত

শেষ আপডেট: 11 July 2023 11:42

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট গণনার দিনেও রাজ্যজুড়ে অব্যাহত হিংসা। পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) দিন ঘোষণার পর থেকে যে হানাহানি শুরু হয়েছিল, তা গণনার দিনেও জারি রইল। পূর্ব মেদিনীপুরের ময়নায় (Moyna) ভোট গণনার দিনে বোমা (Bomb) বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ঘটনাটি ঘটেছে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে। আহত ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া, বয়স ৬৪ বছর।

কীভাবে আঘাত পেলেন তিনি? (PANCHAYAT ELECTION 2023)

সূত্রের খবর, গণনার দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন গুরুপদবাবু। তখনই ঘটে বিপত্তি। আগে থেকেই ওই বাঁশ বাগানে বোমা রাখা ছিল। তিনি যখন বাঁশ কাটছিলেন, সেসময় কোনওভাবে বোমাটি ফেটে যায়। তাতেই গুরুতর আহত হন গুরুপদ ভুঁইয়া। বোমার ঘায়ে তাঁর বাঁ হাতের কব্জি অবধি উড়ে যায়। আঘাত লেগেছে কপাল এবং মাথাতেও। এছাড়াও সারা শরীরে বোমার ছোটখাটো আঘাত রয়েছে।

বিস্ফোরণের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন ওই বাঁশ বাগানের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে কাতরাচ্ছেন গুরুপদবাবু। এরপর জখম অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের গণনার দিন গ্রামের ভেতরে এভাবে বোমা বিস্ফোরণের জেরে শোরগোল ছড়িয়েছে এলাকায়।

গণনা কেন্দ্রের ভিতরে আক্রান্ত ভোট কর্মীরাও, প্রতিবাদে বন্ধ করে দিলেন কাজ


```