Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অনলাইনে ক্লাস নিচ্ছেন মা সরস্বতী! অভিনব থিম পাতকাটা কলোনীতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এবার অনলাইনে ক্লাস নিচ্ছেন খোদ মা সরস্বতী! তা দেখতে এখন জলপাইগুড়ির পাতকাটা কলোনীতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। আসলে, এবছরে সরস্বতী পুজোর প্যান্ডেলের অভিনব থিম খুঁজে পেয়েছে কলোনীরই কচিকাঁচারা। বাড়ি বাড়ি ঘুরে  নিজে

অনলাইনে ক্লাস নিচ্ছেন মা সরস্বতী! অভিনব থিম পাতকাটা কলোনীতে

শেষ আপডেট: 16 February 2021 13:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এবার অনলাইনে ক্লাস নিচ্ছেন খোদ মা সরস্বতী! তা দেখতে এখন জলপাইগুড়ির পাতকাটা কলোনীতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। আসলে, এবছরে সরস্বতী পুজোর প্যান্ডেলের অভিনব থিম খুঁজে পেয়েছে কলোনীরই কচিকাঁচারা। বাড়ি বাড়ি ঘুরে  নিজেরাই চাঁদা তুলেছে তারা। এরপর মা, কাকিমাদের কাছ থেকে শাড়ি ও বাঁশ ও শোলা দিয়ে তৈরি করেছে এই অভিনব থিম প্যান্ডেল। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর গত এক বছর ধরে স্কুল-কলেজ বন্ধ। নিও নর্মাল যুগে ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে সমস্ত পড়াশোনা। সম্প্রতি বড়দের জন্য স্কুল খুললেও বাকিদের সেই অনলাইনেই সারতে হচ্ছে ক্লাস। তাই এবার সেই থিমই ফুটে উঠেছে বিদ্যাদেবীর প্যান্ডেলে। তানিয়া দে নামে স্কুল পড়ুয়া জানায়, '' করোনা পরিস্থিতিতে আমরা সবাই অনলাইন ক্লাস করেছি। আর মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই আমরা আমাদের পুজো প্যান্ডেল অনলাইন ক্লাসের আদলে তৈরি করেছি। সবাই আসছে,  দেখছে আনন্দ পাচ্ছে।'' পুরোহিত কৌশিক মুখার্জী জানান, ''এবারেও পুজো হচ্ছে। তবে জৌলুশ অনেকটাই কম। স্কুল বা কলেজগুলিতে সরস্বতী পুজো হচ্ছে ঠিকই। কিন্তু এবার স্কুল পড়ুয়াদের বাদ দিয়ে শিক্ষকেরাই সামাজিক দুরত্ব বজায় রেখে পুজোর আয়োজন করেছেন। এখানে দেখলাম কচিকাঁচারা অনলাইন থিম করে পুজোর আয়োজন করেছে। দেখে খুব ভালো লাগলো।''

```