Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ছেলেকে 'বন্দি' করে রেখেছেন বাবা, অভিযোগ তুলে তেহট্টে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় মা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাচ্চাকে আটকে রেখেছেন স্বামী, এই অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় (dharna) বসলেন এক মহিলা। তাঁর দাবি, ছয় বছরের পুত্র সন্তানকে তাঁর কাছেই ফিরিয়ে দেওয়া হোক। যদিও সকাল থেকে বিকেল গড়ালেও মায়ের (mother) কাছে ছেলেকে

ছেলেকে 'বন্দি' করে রেখেছেন বাবা, অভিযোগ তুলে তেহট্টে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় মা

শেষ আপডেট: 22 October 2022 14:12

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাচ্চাকে আটকে রেখেছেন স্বামী, এই অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় (dharna) বসলেন এক মহিলা। তাঁর দাবি, ছয় বছরের পুত্র সন্তানকে তাঁর কাছেই ফিরিয়ে দেওয়া হোক। যদিও সকাল থেকে বিকেল গড়ালেও মায়ের (mother) কাছে ছেলেকে ফিরিয়ে দেননি বাবা। শনিবার নদিয়ার তেহট্টের (Tehatta) কড়ুইগাছি উত্তরপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, স্বামী ও স্ত্রী'র মধ্যে গত একবছর ধরে বিবাদ চলছে। সম্প্রতি সেই মহিলা সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান। এর কিছুদিন পর স্বামী শ্বশুরবাড়িতে গিয়ে ছেলেকে নিয়ে এসে ঘরের মধ্যে ১৭দিন ধরে তালা মেরে আটকে রাখেন বলে অভিযোগ। এই বিষয়টি জানতে পেরেই ওই মহিলা সাহায্যের জন্য থানায় ছোটেন। কিন্তু পুলিশের থেকে তিনি কোনওরকম আইনি সহযোগিতা পাননি বলেই অভিযোগ।

মহিলার নাম সোনালি হালদার। তাঁর অভিযোগ, এবছর দশমীর দিন তাঁকে মারধর করে ছেলেকে নিয়ে চলে যান তাঁর স্বামী জগন্নাথ হালদার। এরপর ওই বাড়িতে নিয়ে গিয়ে তালাবন্ধ করে রাখেন। এমনকি মায়ের সঙ্গে শিশুকে দেখাও করতে দেওয়া হয়নি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ হালদার। তিনি বলেন, ছেলেকে তেহট্টের একটি জায়গায় ফেলে রেখে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তা দেখেই নিজের বাচ্চাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।

শেষ অবধি ছেলেকে ফিরে পেতে আজ শ্বশুরবাড়ির সামনে গিয়ে ধর্নায় বসেছেন ওই মহিলা। এখন দেখার এই ঘটনার জল কদ্দুর গড়ায়! প্রশাসনও কোনও পদক্ষেপ নেয় কিনা, সেটাও দেখার বিষয়। কারণ, বাবা-মা'র ঝামেলার মাঝখানে পড়ে নষ্ট হচ্ছে একটা ছোট্ট শিশুর ভবিষ্যৎ।

বাসন্তীতে মূক-বধির মহিলাকে ধর্ষণ করে খুনের হুমকি! পলাতক অভিযুক্ত


```